হাসিনার সন্তানদের ফেরানোর জন্য জনগণ ৫ আগস্ট তাদের বিতাড়িত করেনি: আসিফ মাহমুদসম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সন্তানদের স্বাগত জানায়, তাহলে যে কারও দেশের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে।
আগামী দুই দিনে ঢাকায় তারেক রহমানের ১৪ সমাবেশনির্বাচন উপলক্ষে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার ১৪টি সংসদীয় আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিডিআর নাম পুনর্বহাল করা হবে: তারেক রহমানবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আগের নাম বাংলাদেশ রাইফেলস (বিডিআর) পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রপরিচালনার সুযোগ পেলে আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই।
বিএনপির ইশতেহারকে কীভাবে দেখছে ভারতবিএনপির নির্বাচনি ইশতেহারে সীমান্ত হত্যা বন্ধ এবং তিস্তা ও পদ্মাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের অঙ্গীকার ভারতকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে একে কূটনৈতিক চাপের কৌশল হিসেবে দেখা হচ্ছে।
বিএনপির ইশতেহার: জন-আকাঙ্ক্ষার বাস্তবায়ন কীভাবে সম্ভব২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। সেই অভ্যুত্থানের পর অনুষ্ঠিতব্য প্রথম সাধারণ নির্বাচনকে সামনে রেখে ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৫১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমানআসন্ন সংসদ নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি দল বুঝে গেছে সারাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানেরবিএনপি ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা হবে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর এলাকায় কৃষিসংশ্লিষ্ট শিল্পকারখানা স্থাপন করা হবে, যাতে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়।
রাষ্ট্র মেরামতের পরিভাষা: বিএনপির ইশতেহারের একটি ব্যবচ্ছেদ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার একটি পলিসি-নির্ভর প্রতিফলন ঘটেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে।
জনগণ স্বাগত জানালে হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে: তারেক রহমানবিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সন্তানদের স্বাগত জানায়, তাহলে যে কারও দেশের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে।
দীর্ঘদিন পর নানাবাড়ি এলাকায় আসছেন তারেক রহমান, জেলা ঘোষণার প্রতিশ্রুতি চান স্থানীয়রানির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের তিনটি জেলায় সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে তিনি ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন।
জামায়াত ভালো বিরোধী দল হবে, প্রত্যাশা তারেক রহমানেরসংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি: রয়টার্সকে তারেক রহমানবাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নির্বাচনের পর জাতীয় সরকার গঠনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বরং আগামী সপ্তাহে নির্বাচনে এককভাবেই বিএনপি সরকার গঠন করবে আত্মবিশ্বাসী তিনি।
বিএনপির ইশতেহারকৃষক কার্ড চালুর ঘোষণা, মিলবে বিমা-ঋণ সুবিধাবিএনপি নির্বাচনী ইশতেহারে কৃষি খাতের পরিবর্তন ও কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে আলোচিত ‘কৃষক কার্ড’ প্রবর্তনের দিয়েছে দলটি। এর মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।
সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতিনির্বাচনী ইশতেহারে সাংবাদিকদের জন্য অবসর কল্যাণ বোর্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পাশাপাশি ইশতেহারে সংবাদপত্রের স্বাধীনতা ও সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
ইশতেহারে ৯ গুরুত্বতত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করবে বিএনপি, রূপরেখা ঠিক করবে সংসদসংবিধানে রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করার কথা জানিয়েছে বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহারে এ প্রতিশ্রুতির কথা বলেছে দলটি।
বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ নারীর অর্থনৈতিক মুক্তির রূপরেখাবিএনপির ইশতেহারে বিশেষ গুরুত্ব পেয়েছে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি। এই লক্ষ্য বাস্তবায়নে দলটি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিস্তারিত রূপরেখা তুলে ধরেছে।
ঢাকায় তারেক রহমানের নির্বাচনী জনসভা বাতিলআগামী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠেয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে আগামী রোববার ও সোমবার (৮ ও ৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে বক্তব্য দেবেন তিনি।