স্ট্রিম প্রতিবেদক

রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকবে, এটি সমস্যার কিছু না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমাদের সঙ্গে হয়তো আপনাদের সবার আদর্শিক অবস্থান বা পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে। এটি কোনও সমস্যার বিষয় না। এটিকে কেউ সমস্যার বিষয় হিসেবে দেখবেন না। তবে দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় আমরা সবাই এক।’
তিনি বলেন, এই দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে; সেটিও আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, ‘দেশের মালিকানার একমাত্র দাবিদার নাগরিক— এই সত্যকে প্রতিষ্ঠিত করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্ন বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাকস্বাধীনতার পক্ষে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে মতপ্রকাশের স্বাধীনতা আনা সম্ভব বলেও উল্লেখ করেন তারেক রহমান।
তিনি আরও বলেন, ‘সার্বভৌমত্ব রক্ষায় সব শহীদের দায় পরিশোধের সময় এসেছে। তাই আমাদের সবার কণ্ঠে ঐক্য প্রতিধ্বনিত হোক।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যেসব কলমজীবীরা শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছেন, স্বৈরাচারকে সার্ভিস দিয়েছেন, গণহত্যার সময় তাঁদের কলম বন্ধ হয়ে গিয়েছিল। যখন গুম-হত্যা হয়েছে, তখন তাদের কবিতা আর বের হয়নি।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬