স্ট্রিম প্রতিবেদক

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। আমরা এসব উদ্যোগকে স্বাগত জানাই।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দলটির বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত এই সমাবেশ সভাপতিত্ব করেন তারেক রহমান।
তিনি বলেন, ‘আমরা ইতিহাসের সন্ধিক্ষণ পার করছি। এর জন্য জনগণকে দেড় দশকের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।’

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে। মতভেদ নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় পরিষদে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেজন্য জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমি বিশ্বাস করি, জাতীয় স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। ধর্ম, দর্শন, মত যাঁর যাঁর, রাষ্ট্র আমাদের সবার।’
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কারের মধ্য দিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হতে চলেছে। আসুন শপথ গ্রহণ করি, বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
আজ বিকেল পৌনে ৫টায় নয়াপল্টন থেকে ‘বিজয় র্যালি’ বের হয়। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং আশপাশের জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে