জরাজীর্ণ ভোটকেন্দ্রের তালিকা ও সিসিটিভির হিসাব চেয়েছে নির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের প্রস্তুতি নিয়ে মাঠপর্যায়ে দুই দফা নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছে—জরাজীর্ণ ও সংস্কার প্রয়োজন এমন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত ভোটকেন্দ্রগুলোর তালিকা সংগ্রহ এবং সিসিটিভি–সুবিধা রয়েছে এমন কেন্দ্রগুলোর হালনাগাদ হিসাব।
পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফিরে পেল নির্বাচন কমিশনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফেরত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া প্রস্তাব অনুমোদন করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ২০২৫-এর সংশোধনী প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।
নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিনটি নতুন দলজাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিএনপির দাবি উপেক্ষা করে ‘জোটেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান’ রেখে আরপিও সংশোধন করল সরকারনিবন্ধিত দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকেই অংশগ্রহণ করতে হবে—এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও) অধ্যাদেশ জারি করেছে সরকার।
দুদক স্বপ্রণোদিত হয়ে হলফনামার মিথ্যা তথ্য যাচাই করবে না, ইসি পাঠালেই ব্যবস্থাআসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজদের অংশগ্রহণ ও প্রার্থীদের হলফনামা যাচাই নিয়ে প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রার্থীরা যদি হলফনামায় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেন, তবুও দুদক স্বপ্রণোদিত হয়ে তা যাচাই করবে না।
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জননির্বাচন কমিশনের (ইসি) সবশেষ হালনাগাদ তথ্যে দেশে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এ নিয়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে।
‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপিশাপলা কলিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে গ্রহণ করছে। আজ রোববার (২ নভেম্বর) দলটির প্রধান সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ পরিহারের নির্দেশআগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ পরিহারের নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিয়ে পরিপত্র জারি করা হয়েছে।
নৌকা ডুবে গেছে শাপলা ভাসবে: সরোয়ার তুষারজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ‘এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও করা যাবে। নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে এই কলি কয়েকদিন পানিতে ভেজালেই ফুল ফুটবে। শাপলা হবে নৌকার বিকল্প।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ভোট ফেব্রুয়ারিতে: ইসি আনোয়ারুলআসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।
রাজনৈতিক চাপ নয়, বিরূপ প্রতিক্রিয়াকে প্রতীক তালিকা সংশোধনের কারণ বলছে ইসিনির্বাচন কমিশন (ইসি) বলেছে, সম্প্রতি প্রকাশিত নির্বাচনী প্রতীক তালিকায় কিছু পরিবর্তন ও সংযোজন রাজনৈতিক দলের চাপের কারণে নয়; বরং কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য ও যৌক্তিকতার প্রশ্ন ওঠায় কমিশন তা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’নির্বাচনী প্রতীকের তালিকায় নতুন করে চারটি প্রতীক যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রতীকগুলোর মধ্যে রয়েছে ‘শাপলা কলি’। শাপলা প্রতীক চেয়ে নিবন্ধনপ্রত্যাশী দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনড় অবস্থান ও চলমান টানাপড়েনের মধ্যে ইসির প্রতীক তালিকায় এ পরিবর্তন আনা হয়েছে।
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো ধোঁয়াশা নেই: বিএনপিআগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির দিক থেকে ‘কোনো ধোঁয়াশা নেই’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করছেন এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচন হবে।’
নির্বাচন পর্যবেক্ষণে ইসির নতুন নীতিমালা, মানতে হবে যেসব বিষয়সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নীতিমালা কেবল দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য প্রযোজ্য হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়িয়ে ভোটারের আস্থা বাড়ানোই এই নীতিমালার ম
জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে ইসির সামনে সমাবেশআগামী নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দল। এই কর্মসূচি থেকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে দলগুলোর।
নির্বাচনের প্রস্তুতি: সচিবদের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবারআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মতবিনিময় এবং প্রাক-প্রস্তুতিমূলক সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।