স্ট্রিম সংবাদদাতা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ৩২তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
এই নিয়োগের মাধ্যমে প্রায় ২৮ বছর পর সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বাইরে কোনো ব্যক্তি কেডিএ চেয়ারম্যান হলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুল আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিতে চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
কেডিএ থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে এক প্রজ্ঞাপনে মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেনকে সংস্থার চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। তিনি ১৯৯৮ সালের ৪ আগস্ট থেকে প্রেষণে এই দায়িত্ব পালন করে আসছিলেন। তার আগে ১৯৯৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খন্দকার আবু মো. আবদুল্লাহ কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে নিয়োগ পাওয়ার পর এস এম শফিকুল আলম মনা বলেন, এটি খুলনাবাসীর ভালোবাসা, প্রত্যাশা ও দীর্ঘদিনের আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব।
নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য খুলনা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

.png)

চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ২২ জন মারা গেছেন, যার মধ্যে ১৫ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে অতিরিক্ত সচিব নিয়োগ পেয়েছেন বিএনপির সংসদীয় আসন পুনবির্ন্যাস কমিটির সাবেক সদস্য সামসুল আলম। গত ২৩ জুলাই তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার।
৪ ঘণ্টা আগে
‘৮ বছর ধরে শুধু অপেক্ষা করেছি, কবে বিচার হবে।’—২০১৮ সালের মে মাসে র্যাবের কথিত ক্রসফায়ারে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় এভাবেই ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন তার স্ত্রী আয়েশা বেগম।
৪ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথে নেমে এসেছিলেন দেশের শিল্পী সমাজ। ২০২৪ সালের ২ আগস্ট, বৃষ্টিভেজা শুক্রবারে ধানমন্ডির আবাহনী মাঠের পাশে জড়ো হয়েছিলেন চিত্রশিল্পী, ভাস্কর, সংগীতশিল্পী, আলকচিত্রী, কবিসহ সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা।
৪ ঘণ্টা আগে