স্ট্রিম প্রতিবেদক

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার মেক্সিকোর গুয়াদালাজারা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউ-মিং কিংবা পিএসজি তারকা লি কাং-ইনরাদের একের পর এক আক্রমণে কঠিন পরীক্ষায় পড়েন চেক ডিফেন্ডাররা। তবে রক্ষণাত্মক ফুটবলে প্রথমার্ধে জালের ঠিকানা খুঁজে পাননি দুই দলের কেউই।
দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে বদলাতে থাকে ম্যাচের দৃশ্যপট। ৫৮ মিনিটে স্টেডিয়ামে থাকা কোরিয়ান সমর্থকদের স্তব্ধ করে এগিয়ে যায় দুই দশক পর বিশ্বকাপে ফেরা চেকরা। কর্নার থেকে পাওয়া বলে দারুণ এক হেডে গোল করেন চেক ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেচজি। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে কোরিয়ান কোচ হং মিয়ুং-বো মাঠ থেকে তুলে নেন অধিনায়ক সন হিউ-মিংকে। তার বদলে নামেন ওহ হাইওন-গিউ। পিছিয়ে পড়ার ৮ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে হুয়াং ইন-বিওমের দূরপাল্লার দুর্দান্ত এক শটে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া।
এরপর বদলি হিসেবে মাঠে নামা ওহ হাইওন-গিউ ৭৮ মিনিটে জাদুকরী ফিনিশিংয়ে পরাস্ত করেন চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক মাতেজ কোভারকে। বল জালের ঠিকানা খুঁজে নিলে উচ্ছ্বাসে ফেটে পড়েন দক্ষিণ কোরিয়ার সমর্থকরা।
এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে নকআউটের দৌড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে চলে গেল এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া। হেরে যাওয়ায় ২০ বছর পর ফেরার বিশ্বকাপ রাঙাতে পারল না চেক প্রজাতন্ত্র।

ত্রিনিদাদ টেস্টে পাকিস্তানের ইনিংস ধসিয়ে বিরল কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা ৫ ওভার বল করে কোনো রান না দিয়ে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্রিকেটের প্রায় ১৫০ বছরের ইতিহাসে এমন বোলিং নজিরবিহীন।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত ক্রিকেট দল।
১৮ ঘণ্টা আগে
ইনজুরি সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল গঠনে বেশ চ্যালেঞ্জ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশনে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সোমবার (২৭ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
২১ ঘণ্টা আগে