নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না: প্রেস সচিবনির্বাচন নির্দিষ্ট সময়েই হবে, দেরি হবে না। এই ব্যাপারে প্রধান উপদেষ্টা আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই অনুযায়ীই নির্বাচন হবে বলে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
সীমানা পুনর্নির্ধারণ: গাজীপুরে বাড়ছে একটি আসন, বাগেরহাটে কমছে একটিভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি সংসদীয় আসন বাডিয়ে এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে সীমানা নির্ধারণ খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সংসদীয় ৩০০ আসনের মধ্যে ৩৯টি আসনের সীমানা পরিবর্তন করে এই খসড়া চূড়ান্ত করা হয়েছে।
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, ভোটকেন্দ্র হলের বাইরেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
১০ আগস্ট খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত হতে পারে ৩১ আগস্টত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় ঐকমত্য কমিশন•খসড়া জুলাই সনদে আপত্তি এনসিপি-জামায়াতের, বেশিরভাগ বিষয়ে একমত বিএনপিজাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া জুলাই সনদে খসড়া নিয়ে আপত্তি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নির্বাচনের প্রস্তুতিসেপ্টেম্বর থেকে শুরু হবে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ: প্রেস সচিবআগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া হবে দেড় লাখ পুলিশ সদস্যকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
৩০০ আসনের ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপিরজাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপ পর্বে অংশ নিয়ে নারী প্রতিনিধিত্ব প্রসঙ্গে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বলেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো যেন সংরক্ষিত ৫০ আসনের বাইরে ৩০০টি সাধারণ আসনের অন্তত ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেয়।
পিআর পদ্ধতি: কার লাভ কার ক্ষতিআসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে পিআর পদ্ধতি আলোচনায় রয়েছে। একাধিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। তবে পিআর পদ্ধতির প্রয়োগ প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে কিছু পার্থক্যও রয়েছে।
সংশোধনী বিজ্ঞপ্তিইসির গণমাধ্যমকর্মী নীতিমালা প্রত্যাখ্যান আরএফইডির, সংশোধনের আহ্বাননির্বাচন কমিশনের জারি করা গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫ প্রত্যাখ্যান করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর মোস্তফা জামাল হায়দারচার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণাআগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৬ জুলাই) এমন তথ্যই জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
সিরডাপ মিলনায়তনে মির্জা ফখরুল ‘আগে ঘুষ দিতাম এক লাখ টাকা, এখন দিই পাঁচ লাখ টাকা’আজ ২৬ জুলাই সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ শীর্ষক বই প্রকাশনা অনুষ্ঠানে এসে এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতের মুখে ইসলামপন্থী জোটের আহ্বান আর বিএনপির নিন্দা, কারণ কীগত শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সমাবেশ আয়োজন করা হয় সাত দফা দাবিতে। দেড় দশকের বেশি সময় ধরে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা পেয়ে আসা দলটি সোহরাওয়ার্দীর সমাবেশে সারা দেশের বিপুল নেতাকর্মীর ঢল নামায়।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমিরআমরা কোনো প্রিম্যাচিউরড ডেলিভারি চাই নাজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। এর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিলম্বে নির্বাচন হলে জটিলতা তৈরি হতে পারে—এই অজুহাতে কোনো ‘প্রিম্যাচিউরড ডেলিভারি’ চান না তাঁরা।
কোনো ভুল সিদ্ধান্তে যাতে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়: তারেক রহমানতারেক রহমান বলেন, ‘জাতীয় নির্বাচন আসন্ন। কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যাতে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
জামায়াতের জাতীয় সমাবেশে বিএনপির অনুপস্থিতি নিয়ে ধোঁয়াশাসোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে প্রথম একক জাতীয় সমাবেশ আয়োজন করেছে। কিন্তু এই সমাবেশে অনুপস্থিত ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল ও জামায়াতের একসময়ের জোটসঙ্গী বিএনপি।
ইসলামপন্থীদের এক ব্যালটে নির্বাচনে দেখতে চাই: খেলাফত আন্দোলনের নায়েবে আমিরআগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে একটি ব্যালটে সব ইসলামি দলকে নির্বাচনে দেখতে চান বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি। আজ ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে মাওলানা মুজিবুর রহমান হামিদি এ কথা বলেন।
যুক্তরাজ্যে ১৬ বছর বয়সেই দেওয়া যাবে ভোটসরকারি পরিকল্পনা অনুযায়ী ১৬ ও ১৭ বছর বয়সীরা আগামী সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে ব্রিটিশ নাগরিকেরা।