স্ট্রিম প্রতিবেদক

‘গতকালই একজন বড় ব্যবসায়ীর সাথে আমার কথা হলো। তিনি বলছিলেন যে “আগে ঘুষ দিতাম এক লাখ টাকা, এখন দিই পাঁচ লাখ টাকা।”’ এক প্রকাশনা উৎসবে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ২৬ জুলাই সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ শীর্ষক বই প্রকাশনা অনুষ্ঠানে এসে এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুলিশের কোনো পরিবর্তন হয়নি জানিয়ে তিনি বলেন, ‘পুলিশের কোনো পরিবর্তনই হয়নি। বরঞ্চ তারা আরও সুযোগ নিয়েছে। একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও। এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ, তার তো আসলে কনফিডেন্সই (আত্মবিশ্বাস) নাই। পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে। কারণ, তারা তো আপনার ওই বিগত সরকারের সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। ফলে এই জিনিসটা এত সহজ নয়।’
গণতন্ত্রকে নিজস্ব গতিতে চলতে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে, তারও গুণগত পরিবর্তন দরকার। কিন্তু এটা একদিনে, রাতারাতি সম্ভব নয়। এটার একটা প্রক্রিয়া দরকার এবং সে প্রক্রিয়া হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করব, এটাকে ওইভাবে ঠিক করব—এটাতে গণতন্ত্র ঠিক হয় না।
হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে