সিলেটে মধ্যরাতে সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে আগুনসিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়েছে।
রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তাররাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর খানকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ৪টার জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিচারকের ছেলে হত্যার আসামির বক্তব্য ভাইরাল, চার পুলিশ বরখাস্তরাজশাহীতে নিজ বাসায় বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৭) হত্যা এবং তাঁর মা তাসমিন নাহার লুসীকে (৪৪) হত্যাচেষ্টার ঘটনায় আটক হয়ে পুলিশ হেফাজতে থাকা লিমন মিয়ার (৩৪) বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিকেল থেকে রাজধানীতে ৫ ককটেল বিস্ফোরণরাজধানীর তিনটি পৃথক এলাকায় ঘণ্টা তিনেকের ব্যবধানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটিয়েছে।
আয়রন-কফি রঙের নতুন পোশাকে পুলিশআজ শনিবার থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশ। আয়রন ও কফি রঙের এই পোশাক পরে ঢাকা মহানগরসহ বিভিন্ন মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা মাঠে নেমেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বাহিনীর সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হলো।
দুই সন্তানকে শ্বাসরোধে হত্যাচেষ্টা বাবার, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধেমানিকগঞ্জে দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগেও মামলা না নিয়ে পুলিশ ঘটনাটি মীমাংসার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ে ব্যর্থ হয়ে স্বামী রুবেল মিয়া (৪২) সন্তানদের গলাটিপে হত্যার চেষ্টা করেন এবং সেই দৃশ্যের ভিডিও ধারণ করে স্ত্রীকে পাঠান।
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন, ট্রেন চলাচলে বিঘ্নব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভাতশালা রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
সারাদেশে গ্রেপ্তার ১ হাজার ৯২৩ জনরাজধানী ঢাকাসহ সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ৯২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট মূলে ১ হাজার ৭২ জনকে এবং অন্যান্য অভিযোগে ৮৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ট্রাইব্যুনালে হাসিনার মামলার রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুনট্রাইব্যুনালে হাসিনার মামলার রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন
ঢাকার প্রবেশপথে টহল জোরদার করেছে র্যাব, সাভারে আটক ৪২রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকার প্রবেশপথ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সচিবালয়ের কার্যক্রম স্বাভাবিককার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম স্বাভাবিক দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাপ্তরিক চলমান রয়েছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক: পুলিশরাজধানী ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি সম্পন্ন নিয়ন্ত্রণ রয়েছে। আজ সকালে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে এমন তথ্য জানা গেছে।
হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে কড়া নিরাপত্তা, ট্রাইব্যুনালে রাজসাক্ষী চৌধুরী মামুনজুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও পুলিশসহ
ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে পুলিশের চেকপোস্ট, যান চলাচল স্বাভাবিককার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা জেলা পুলিশের এই তল্লাশি কার্যক্রম চলতে দেখা যায়।
ডিএমপি কমিশনারের ভিডিও ‘বিকৃত করে প্রচার’, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে ‘কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে।