সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআরসুদানের আবেই অঞ্চলে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা চান ড. ইউনূসপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি শুধু ঐতিহাসিক মুহূর্ত হবে না বরং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করবে।
ট্রাইব্যুনালে ভার্চুয়ালি হাজিরা দিতে চান সেনা কর্মকর্তারাবিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তা পরের শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার জন্য আবেদন করেছেন।
গুম ও নির্যাতনের অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী মতাদর্শের মানুষদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মুক্তিযুদ্ধ থেকে বর্তমান: বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসমুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনের প্রয়োজনে গড়ে ওঠা গেরিলা কাঠামো থেকে আজকের আধুনিক ও পেশাদার সামরিক বাহিনীতে রূপান্তরের প্রক্রিয়াটি দীর্ঘ এবং ধারাবাহিক। তাই নিয়ে আজকের এই ভিডিও।
নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টারনির্বিঘ্ন ও উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাতীয় নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর কৌশলগত ভূমিকা কীসামরিক বাহিনী একটি দেশের জাতীয় নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামরিক বাহিনীর প্রধান দায়িত্ব হলো জাতীয় নিরাপত্তা রক্ষা করা। তারা দেশের সীমানা রক্ষা করে এবং সম্ভাব্য হুমকি প্রতিহত করে। একটি শক্তিশালী সামরিক বাহিনী শত্রুপক্ষকে আক্রমণ বা আগ্রাসন থেকে বিরত রাখে।
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: জামায়াতদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে রয়েছে বলে বিবৃতিতে বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন—এক
বাংলাদেশ যেভাবে বিশ্বের সবচেয়ে বড় ‘শান্তি রপ্তানিকারক’ দেশ হয়ে উঠলবিশ্বের বুকে বাংলাদেশের পরিচয় আজ শুধু একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার মধ্যে সীমাবদ্ধ নয়। গত তিন দশকেরও বেশি সময় ধরে নীরবে, নিভৃতে নতুন পরিচয় গড়ে তুলেছে বাংলাদেশ; যা দেশকে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছে।
সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়াযথাযথ মর্যাদার মধ্য দিয়ে আজ শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
যাত্রাবাড়ীতে যানচলাচল স্বাভাবিক, পুলিশ-র্যাবের তল্লাশিজুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার শেখ হাসিনার রায় ঘিরে উত্তেজনার মধ্যে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷
সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বাড়লসশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানা গেছে।
সাপ্তাহিক বিচিত্রার পাতায় ৭ নভেম্বর বিপ্লবের ছবি১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় ও ঘটনাবহুল দিন। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অভ্যুত্থান ঘটিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন। তার মাত্র চার দিন পর ৭ নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সেনা সদস্য ও জনতার এক অভ্যুত্থান ঘটে।
সেনা চেকপোস্টে জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসেনাসদস্যের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর ও পা ধরে মাফ চাওয়ানোর অভিযোগ উঠেছে। সোমবার (৩ নভেম্বর) সাভারের পাকিজা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোহাম্মদ এমদাদুল হক ইমন।
ট্রেনে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধাররাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে আটটি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী। আজ রোববার (২৬ অক্টোবর) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কোর্ট মার্শালের এখতিয়ার কী, আইনগত বাস্তবতা কী বলেগুম–নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি সেনাবাহিনীর ১৫ কর্মকর্তা। বাংলাদেশে এই প্রথম ১৯৭৩ সালের আইনের অধীনে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রশ্ন উঠতে পারে, এই বিচার কি সেনা আইনের অধীনে কোর্ট মার্শালে করা যেতো কিনা। এর আইনগত বাস্তবতা নিয়ে লিখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর