রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে তিন দিনের বিরতি, জানালেন ট্রাম্পতিন দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে রাশিয়া-ইউক্রেনে। শুক্রবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে।
যুক্তরাষ্ট্রের আচরণ ‘পেছন থেকে ছুরি মারা’র মতো, মাখোঁকে ইরানের প্রেসিডেন্টযুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতির পথকে হুমকি, চাপ ও নিষেধাজ্ঞার দিকে ঠেলে দিচ্ছে। এ কারণে তেহরান ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারে না বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের, শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার আশা প্রকাশ করেছেন। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের পাঠানো শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কাহরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। গতকাল সোমবার (৪ এপ্রিল) পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায়। যুক্তরাষ্ট্রও পাল্টা সামরিক পদক্ষেপের কথা জানায়।
ইরানের নতুন শান্তি পরিকল্পনা পর্যালোচনার কথা জানালেন ট্রাম্পযুদ্ধ বন্ধে ইরানের পাঠানো নতুন ১৪ দফা পরিকল্পনার পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি শিগগির ইরানের পাঠানো নতুন পরিকল্পনা পর্যালোচনা করবেন।
পরমাণু নিয়ে আলোচনার আগে হরমুজ খুলে দেবে ইরানপারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে ইরান হরমুজ প্রণালির ওপর অবরোধ তুলে নেবে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। পাকিস্তানের মাধ্যমে এ-সংক্রান্ত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন।
ইরানের নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প, চুক্তি নিয়ে সংশয়যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। খবর সিএনএনের।
যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, একদিনে লেবাননে নিহত ১৪যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন।
দুদিনে ১৫ হিজবুল্লাহ সদস্য হত্যার দাবি ইসরায়েলেরযুদ্ধবিরতির সত্ত্বেও দুদিনে দক্ষিণ লেবাননে ১৫ হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে এ খবর জানায় তারা।
পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আরাগচির বৈঠকে যুদ্ধ পুরোপুরি বন্ধের আলাপযুক্তরাষ্ট্রের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদে ওই আলোচনায় যুদ্ধ পুরোপুরি বন্ধের বিষয়ে আলোচনা হয়। খবর সিএনএনের।
ইসলামাবাদে আসিম মুনির ও আব্বাস আরাগচির বৈঠকপাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে দেশটির রাজধানী ইসলামাবাদে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনার নতুন সম্ভাবনার মধ্যে শনিবার (২৫ এপ্রিল) এই বৈঠক হলো।
ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছে মার্কিন প্রতিনিধি দলওযুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় ধাপে অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে এসে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন।
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ইসলামাবাদ যাচ্ছেন উইটকফ ও কুশনারইরানের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে ইসলামাবাদ পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ এপ্রিল) ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেন।
আজ রাতেই ইসলামাবাদ যেতে পারে ইরানি প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসলামাবাদে দুই দেশের আলোচনায় বড় ধরনের অগ্রগতির ‘উচ্চ সম্ভাবনা’ রয়েছে।
রোববারেই শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: ইসরায়েলি গণমাধ্যমইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববারেই শেষ হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির সরকারি সম্প্রচার সংস্থা কানের বরাতে এ খবর জানায় মিডল ইস্ট আই।
‘নৌ-অবরোধ তুলে নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা’, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতইরানের ওপর দেওয়া নৌ-অবরোধ তুলে নিলে আলোচনায় বসবে তেহরান। বুধবার (২২ এপ্রিল) জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ কথা বলেন। খবর মিডল ইস্ট আই
নৌ-অবরোধ রেখেই যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পেরইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ-অবরোধ এবং সামরিক প্রস্তুতি বহাল থাকবে।