হরমুজে সংঘাত, কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কি ভেস্তে যাচ্ছে২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানের মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধ গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির মুখ দেখেছিল। পরবর্তীতে এপ্রিলের শেষভাগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করার ঘোষণা দিলেও, মাঠপর্যায়ের বর্তমান বাস্তবতা এক ভিন
৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর সমঝোতায় যুক্তরাষ্ট্র-ইরানযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন দুই দেশের কর্মকর্তারা। একই সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনার পথও খুলতে পারে এই সমঝোতা। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন প্রয়োজন। খবর আল জাজিরা
যুক্তরাষ্ট্রকে ঘিরে ‘গভীর সন্দেহ’, তবুও সমঝোতার পথে ইরানযুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর সন্দেহ’ রেখেই যুদ্ধ বন্ধে সমঝোতার পথে এগোচ্ছে ইরান। দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা আব্বাস মোকতাদাই মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমাদের মূল নীতিই হলো যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস।
আলোচনায় অগ্রগতি হলেও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ভাগ্য ঝুলছেযুদ্ধ স্থায়ীভাবে বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা কাটছে না। এই শোনা যাচ্ছে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তো পরের ঘণ্টাতেই প্রতিবেদন আসছে, বিশাল মতবিরোধ রয়ে গেছে। এমন পরিস্থিতিতে প্রকৃত পরিস্থিতি বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। খবর আল-জাজিরার।
ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, ফের বললেন ট্রাম্পইরানের সঙ্গে যুদ্ধ ‘শিগগির’ শেষ হচ্ছে বলে ফের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মঙ্গলবার (১৯ মে) এক অনুষ্ঠানে আইনপ্রণেতাদের ট্রাম্প বলেন, ওয়াশিংটন ‘খুব দ্রুত সেই যুদ্ধ (ইরানের সঙ্গে) শেষ করতে যাচ্ছে’।
মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, ঠেকাতে তৎপর পাকিস্তানইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হওয়ায় ইসরায়েলের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। রোববার (১৭ মে) দেশটির সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথের বরাতে এ খবর জানায় খবর মিডল ইস্ট আই।
এক্সপ্লেইনার১০ সপ্তাহেও স্পষ্ট নয় ট্রাম্পের পথ, কেন থামছে না ইরান সংঘাতমধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে কূটনীতি, সামরিক হুমকি এবং অভ্যন্তরীণ রাজনীতি একসঙ্গে জট পাকিয়ে ফেলেছে।
এক্সপ্লেইনারযুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি বক্তব্য, আবার কি সংঘাত শুরু হতে যাচ্ছেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে আছে’, অর্থাৎ কার্যত ধুঁকছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও অন্যান্য শীর্ষ নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে তারা ‘শিক্ষা দেবে’।
মার্কিন হামলা হলে ‘শিক্ষা দেওয়ার’ হুমকি ইরানেরইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ মার্কিন শান্তি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করার প্রেক্ষিতে তিনি একথা বলেন। তাঁর এই মন্তব্যের পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গাফিবাফ বলেছেন, ইসলামিক প্রজ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্পইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের পাঠানো শান্তি প্রস্তাব ‘আবর্জনা’বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ আছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিল ইরানযুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই উত্তর পাঠানো হয়েছে।
আল-জাজিরা এক্সপ্লেইনারেরযুদ্ধ নিয়ে এবার ইরানের ‘গড়িমসি’ কৌশলএই অবস্থায় যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছে। ইরান সেই প্রস্তাবের জবাব দেওয়ার জন্য এখনো সময় নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের উত্তরের অপেক্ষায় রয়েছে।