খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে আগামী রোববার (৫ অক্টোবর) পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে আগামী রোববার (৫ অক্টোবর) পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
সংগঠনটির পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত আট দফা বাস্তবায়নের আশ্বাস এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুম্ম ছাত্র-জনতার অন্যতম সংগঠক ছদক চাকমা ঢাকা স্ট্রিমকে বলেন, ‘আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেছি। একই সঙ্গে দুর্গাপূজা উৎসবকে সম্মান জানিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমাদের দাবিগুলো সময়মতো বাস্তবায়ন না হলে আবারও কঠোর কর্মসূচি নিতে হবে।’
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে জুম্ম ছাত্র-জনতা। এর ধারাবাহিকতায় ২৭ ও ২৮ সেপ্টেম্বর অবরোধ চলাকালে গুইমারায় হামলার ঘটনা ঘটে। সংগঠনের অভিযোগ, জুম্ম জাতিগোষ্ঠীর ওপর হামলা চালায় তিনজন নিহত হন। এসময়ে অন্তত ১৬ জন আহত এবং বহু বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনার পর জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক সভায় সংগঠনটির ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে তারা আট দফা দাবি উপস্থাপন করে। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয় এবং জানানো হয়, অবরোধ প্রত্যাহার হলে ১৪৪ ধারাও তুলে নেওয়া হবে।
সোমবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ও গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

ঘোষণায় জুম্ম ছাত্র-জনতা আরও জানায়, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। সংগঠনটির ভাষায়, ‘রাষ্ট্রের আইন, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা কেবল ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আন্দোলন চালিয়ে যাচ্ছি।’
তবে সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রশাসনের আশ্বাস যদি সময়মতো বাস্তবায়ন না হয়, তবে তারা আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করবে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় তাঁরা দলের ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ জানাবেন। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানানো হবে আগামীকাল শুক্রবার দুপুরে।
১ মিনিট আগে
আগামী অর্থবছরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ।
৫ মিনিট আগে
শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি যেসব শিক্ষার্থী জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি (ফ্রেঞ্চ) ও জার্মান ইত্যাদি ভাষা শিখে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা দেবে সরকার।
৮ মিনিট আগে
প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও প্রযুক্তিপণ্যে কর-শুল্ক কমানোর প্রস্তাব এসেছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে।
২৪ মিনিট আগে