স্ট্রিম প্রতিবেদক

প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান বাড়াতে নিয়োগকারীকে বিশেষ কর ছাড় দেবে সরকার। আগামী অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটের আয়কর নীতিমালা অনুযায়ী, কোনো করদাতা যদি নিজ প্রতিষ্ঠানে জনবলের অন্তত ১০ শতাংশ অথবা ২৫ জনের বেশি প্রতিবন্ধীকে নিয়োগ দেন, তবে তিনি কর রেয়াতের সুবিধা পাবেন। এক্ষেত্রে ওই করদাতাকে প্রদেয় করের ৫ শতাংশ অথবা প্রতিবন্ধী কর্মীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ—এর মধ্যে যা কম, সেই পরিমাণ অর্থ কর রেয়াত হিসেবে দেওয়া হবে।
একইভাবে, কোনো করদাতা যদি নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠানের জনবলের অন্তত ১০ শতাংশ অথবা ২৫ জনের বেশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেন, তবে তিনিও কর রেয়াত পাবেন। এই ক্ষেত্রেও ওই করদাতাকে প্রদেয় করের ৫ শতাংশ অথবা তৃতীয় লিঙ্গের কর্মীদের পরিশোধিত মোট বেতনের ৭৫ শতাংশ—এর মধ্যে যা কম, সেই পরিমাণ অর্থ কর রেয়াত দেওয়া হবে।

.png)

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। রোববার (২৬ জুলাই) প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।
৩ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা রপ্তানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৭ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১ দিন আগে