স্ট্রিম প্রতিবেদক

সব করদাতার আয়কর রিটার্ন দাখিলের বর্ধিত সময়সীমা আজ শেষ হতে যাচ্ছে। তবে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ১৫ মে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় করদাতারা আগামী ১৭ মে পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
গতকাল বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ ও করদাতাদের সুবিধার্থে এর আগে সময়সীমা বাড়ানো হয়েছিল। আইন অনুযায়ী নির্ধারিত এই সময়সীমা পার হওয়ার পর এনবিআর আর কোনো সময় বাড়াবে না। তবে, স্বাভাবিক ব্যক্তি (Individual Taxpayer) ও হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে সময়সীমা প্রযোজ্য হবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব করদাতা নির্ধারিত এই সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হবেন, তাঁরা আয়কর আইন, ২০২৩-এর ১৭৪ ধারা অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিল করতে পারবেন। দেশের অর্থনৈতিক অগ্রগতি সচল রাখতে এবং আইনি বাধ্যবাধকতা পরিপালনে সব করদাতার আন্তরিক সহযোগিতা কামনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

.png)

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। রোববার (২৬ জুলাই) প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।
৩ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা রপ্তানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৭ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১ দিন আগে