স্ট্রিম প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের স্তর সংখ্যা কমিয়ে দাম ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। সংগঠনটি বলছে, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করলে বর্তমানের তুলনায় সরকার অতিরিক্ত প্রায় ৪৪ হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভায় আত্মার পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়।
আত্মার প্রস্তাবে বলা হয়েছে, সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি ১০ শলাকার খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া উচ্চ স্তরে ১৫০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের মূল্য ২০০ টাকার বেশি করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে বিদ্যমান ৬৭ শতাংশ সম্পূরক শুল্কের পাশাপাশি প্রতি ১০ শলাকার প্যাকেটে ৪ টাকা হারে সুনির্দিষ্ট শুল্কের দাবি জানিয়েছে তারা।
প্রস্তাবের গুরুত্ব স্বীকার করে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘কর এবং মূল্য বৃদ্ধি করলে সিগারেটের ব্যবহার কমার বিষয়টি তথ্য-প্রমাণসহ প্রমাণিত। কাজেই আগামী বাজেটেও কর ও মূল্য বৃদ্ধি বিবেচনা করা হবে।’
সভায় জানানো হয়, কার্যকর মূল্য বৃদ্ধির অভাবে সিগারেট ও অন্যান্য তামাকপণ্য ক্রমশ সস্তা হয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল ও ভারতের তুলনায় বাংলাদেশে সিগারেটের দাম কম।
এছাড়া ২০ শলাকা ফিল্টারযুক্ত ও ফিল্টারবিহীন বিড়ির অভিন্ন দাম ৩০ টাকা করার পাশাপাশি ৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের দাবি জানিয়েছে আত্মা। জর্দা ও গুলের প্রতি ১০ গ্রামের খুচরা মূল্য যথাক্রমে ৬০ ও ৩০ টাকা নির্ধারণ এবং ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়। একইসঙ্গে সকল তামাকপণ্যের ওপর ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার পক্ষে মত দেন তারা।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে তামাক ব্যবহারে দেশের স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি হয়েছে ৮৭ হাজার কোটি টাকা, যা এই খাতে পাওয়া রাজস্বের প্রায় দ্বিগুণ।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬