স্ট্রিম প্রতিবেদক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে ভারতের এক চোরাকারবারি আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাতে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্ত বাহিনী বিএনএফ। গতকাল শুক্রবার মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর তারা আজ আরেকজনকে ধরে নিয়ে গেল।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত পৌনে ৯টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় বিজিবির সদস্যরা সন্দেহভাজন দুই ভারতীয় চোরাকারবারিকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করেন। তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের ওপর আক্রমণ করে। আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি চালালে একজন আহত হন। তবে আহতকে নিয়ে বাকিরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান।
এই ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও পরবর্তী আইনানুগ কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে জুলফিকার আলী (২২) নামে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। শনিবার সন্ধ্যায় দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যায় বলে জানা গেছে। জুলফিকার দর্শনা জয়নগর গ্রামের কালু মৌলভীর ছেলে ও দর্শনা পৌর এলাকার রামনগরের একটি বিস্কুট ফ্যাক্টরির কর্মচারী।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় কয়েকজন সঙ্গী নিয়ে সীমান্তবর্তী এলাকায় যান জুলফিকার। এ সময় দর্শনা-গেদে চেকপোস্টের মাঝামাঝি এলাকায় অবস্থানকালে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেয়। সঙ্গে দুই থেকে তিনজন পালালে পারলেও ধরা পড়ে যান জুলফিকার। পরে বিএসএফ সদস্যরা তাঁকে মারতে মারতে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যান।
এই ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে– জয়নগর গ্রামের কয়েক যুবক জিরো পয়েন্ট এলাকায় গিয়ে দর্শনা-গেদে রেলপথের নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ খোলার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা জুলফিকারকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। জুলফিকারকে ভারতীয় থানায় সোপর্দ করা হতে পারে বলে জানতে পেরেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৯ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে