স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের অন্যতম হাই-ভোল্টেজ ম্যাচে আফ্রিকার পরাশক্তি মরক্কো বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
রোববার (১৪ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চেপে ধরে মরক্কো। ম্যাচের প্রথম ২০ মিনিট একরকম কোণঠাসা হয়েই কাটাতে হয় সেলেসাওদের।
খেলার ২০তম মিনিটে স্টেডিয়ামের সিংহভাগ মরক্কো সমর্থককে উল্লাসে মাতান ইসমায়েল সাইবারি। ব্রাজিলের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দুর্দান্ত এক শটে অ্যালিসন বেকারকে পরাস্ত করে মরক্কোকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই মিডফিল্ডার।
পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ম্যাচের ৩১তম মিনিটে ব্রাজিলের জন্য ত্রাতা হিসেবে হাজির হন রিয়াল মাদ্রিদে ফরওয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ব্রুনো গিমারায়েসের পাস থেকে ডি-বক্সের বাঁ দিক থেকে বল পেয়ে ভেতরে কেটে ঢুকে ডান পায়ের এক বাঁকানো শটে বল জালে জড়ান ভিনি। ভিনির এই চোখধাঁধানো গোলে সমতায় ফেরে ব্রাজিল। জাতীয় দলের জার্সিতে এটি ছিল ভিনির দশম গোল। পরবর্তীতে দুই দল আক্রমন প্রতিআক্রমণ চালালেও বিপক্ষ দলের গোলকিপারকে ফাঁকি দিতে না পারায় ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথমার্ধে হলুদ কার্ড খাওয়া ইবানেজ ও ক্যাসিমিরোর পরিবর্তে ড্যানিলো ও ফ্যাবিয়ানোকে নামায় ব্রাজিলের কোচ। বিরতির পর শুরু থেকে আক্রমনাত্মক ভঙ্গিমায় ফুটবল খেলতে থাকে ব্রাজিল। একেরপর আক্রমণের পসরা সাজালেও মরক্কোর জালে অন টার্গেট শর্ট নিতে ব্যর্থ হচ্ছিল ব্রাজিলিয়ান খেলোয়াড়। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬