স্ট্রিম প্রতিবেদক

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সরবরাহ ঘাটতি ও মূল্যবৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, দ্বিগুণ দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আবার বেশি দামে সিলিন্ডার কেনায় বেড়েছে রান্নার খরচ। এতে খাবারের দাম বাড়ানোয় ক্রেতা কমায় আরও লোকসান গুণতে হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সদস্যরা।
গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বাজারে এলপিজি সরবরাহে তীব্র ঘাটতি চলছে। এলপিজির ৮০ শতাংশ ব্যবহার হয় রান্নার কাজে। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় ১২ কেজির সিলিন্ডার। বর্তমানে এর সরকার নির্ধারিত দাম ১ হাজার ৩০৬ টাকা। তবে বাজারে তা আড়াই হাজার টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। অনেক সময় এই চড়া দাম দিয়েও ভোক্তা সিলিন্ডার পাচ্ছে না।
সংবাদ সম্মেলনে গ্যাস সংকটের চিত্র তুলে ধরে রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, শক্তিশালী সিন্ডিকেট এলপিজি গ্যাসের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। অধিকাংশ রেস্তোরাঁ গ্যাস পাচ্ছে না। যারা কিনছেন, তারা ১৩০০ টাকার সিলিন্ডারে ৩ হাজার পর্যন্ত খরচ করছেন।
তিনি আরও বলেন, ২০১৯ সাল থেকে পরিকল্পিতভাবে রেস্তোরাঁ খাতে পাইপলাইনের গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। এলপিজির ওপর নির্ভরশীল হওয়ায় উৎপাদন ব্যয় কয়েকগুণ বেড়েছে। অবিলম্বে আবাসিক ও রেস্তোরাঁ খাতে নতুন গ্যাস সংযোগ চালু করতে হবে।
সংকটের জন্য সরকারকে দায়ী করে ইমরান হাসান বলেন, পেট্রোবাংলা (বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন) বসে আছে। সরকারের কোনো উপদেষ্টা বিষয়টি নিয়ে কথা বলছেন না। ভোক্তা অধিদপ্তর কিছু লোক দেখানো জরিমানা করলেও, তা পরিস্থিতিকে আরও খারাপ করেছে।
জ্বালানি সংকটের পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির মতো কারণে রেস্তোরাঁ খাত গভীর সংকটে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সংকট সমাধানে কিছু দাবিও জানিয়েছেন তারা। তাঁদের দাবিগুলো হলো— তীব্র জ্বালানি সংকট সমাধান, ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঁচামালের দাম কমানো, একাধিক সংস্থার নিয়ন্ত্রণ বন্ধ করে ওয়ান-স্টপ সার্ভিস চালু, নিবন্ধনহীন ও অস্বাস্থ্যকর স্ট্রিট ফুড ব্যবসা নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে রেস্তোরাঁ খাতের সুনির্দিষ্ট সুরক্ষা নিশ্চিত করা।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। গত ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে কেনাকাটার আমেজ তৈরি হয়েছে। নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় ব্যবসায়ীদের মধ্যে বড় ধরনের আশাবাদ দেখা দিয়েছে।
২০ ঘণ্টা আগে
ভোক্তাপর্যায়ে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন বা কেউ মার্কেট অ্যাবিউজ করতে না পারেন, সে জন্য আগামী দিন থেকে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াবো বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে এলপিজির দাম আগের জায়গায় আসবে বলেও জানান তিনি।
১ দিন আগে
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই টাকার সুদও মওকুফ করে দেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১ দিন আগে
অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
৩ দিন আগে