স্ট্রিম প্রতিবেদক

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই টাকার সুদও মওকুফ করে দেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিখাতের মেরুদণ্ডকে শক্তিশালী করাই এর লক্ষ্য।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সুদসহ কৃষকদের কাছে পাওনা রয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এতে আনুমানিক ১২ লাখ কৃষক উপকৃত হবেন।
সরকারের এই কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি তাদের কর্মস্পৃহা বাড়াবে এবং দেশের কৃষিখাতের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। ঋণের কিস্তিতে যে অর্থ ব্যয় হতো তা দিয়ে উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার ওপর ঋণের বোঝা না থাকায় পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন।
সুদসহ অনেকের ঋণ এখন ২০ থেকে ৩০ হাজার টাকা হয়েছে, এর সবটাই বাদ যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সুদসহ সব মওকুফ হয়ে যাবে। ১০ হাজার টাকার সিলিংয়ের নিচে যারা আছেন, তাদের সবটাই মাফ হয়ে যাবে। সুদ-আসল সব মাফ হয়ে যাবে।’
সরকারি-বেসরকারি সব ব্যাংকে একই হিসাব কিনা প্রশ্নে নাসিমুল গনি বলেন, ‘যেগুলো রাষ্ট্রায়ত্ত, মূলত কৃষিঋণগুলো তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকেই দেওয়া হয়।’

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬