স্ট্রিম প্রতিবেদক

সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে ফরিদপুর ও গাইবান্ধায় দুটি বাফার গুদাম নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। প্রতিটি গুদামের ধারণক্ষমতা হবে ১০ হাজার মেট্রিক টন। এ দুটি গুদাম নির্মাণে মোট ব্যয় হবে ৯৫ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ২৮০ টাকা।
আজ বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ফরিদপুরে একটি বাফার গুদাম নির্মাণের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
প্যাকেজ-২, লট-৩ এর আওতায় ফরিদপুরে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম নির্মাণে ব্যয় হবে ৪৮ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৩৯২ টাকা। এ কাজটি পেয়েছে মেসার্স এআইএল-এসসিএল (জেভি), অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড এবং সালাম কনস্ট্রাকশন লিমিটেড।
এছাড়া একই প্রকল্পের আওতায় প্যাকেজ-৪, লট-৪ অনুযায়ী গাইবান্ধায় আরও একটি ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বাফার গুদাম নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪৭ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার ৮৮৮ টাকা। গাইবান্ধার গুদাম নির্মাণের কাজটি পেয়েছে এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড।

.png)

বাংলাদেশের টেক্সটাইল ও পাট খাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।
৬ ঘণ্টা আগে
তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
২৭ জুলাই ২০২৬
টানা ১৫ দিন হামলার পর গত দুই রাতে ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলাও স্থগিত রেখেছে ইরান।
২৭ জুলাই ২০২৬
ব্যাংকগুলোর শাখা বা সেবাকেন্দ্র স্থাপনে ভাড়ার চুক্তি হতে হবে কমপক্ষে ছয় বছর। চুক্তি চলাকালীন প্রথম তিন বছরের মধ্যে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। তিন বছর পর ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে, তা মূল ভাড়ার ১৫ শতাংশের বেশি হতে পারবে না। এ ছাড়া সার্ভিস চার্জ কোনোভাবেই মূল ভাড়ার ১০ শতাংশের বেশি হবে না।
২৭ জুলাই ২০২৬