স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে লঞ্চের কেবিনে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাইয়ের মামলায় সোমবার (৯ মার্চ) রাতে দুজনকে গ্রেপ্তার করে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)। তাদের মধ্যে মিঠু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাঁর জবানবন্দি রেকর্ড করেন। একই আদালত আরেক আসামি সাকিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ মশিউল আলম আসামিদের আদালতে হাজির করেন। নুরুজ্জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং সাকিবের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বর্তমানে ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
কোতোয়ালি থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদ জানান, সোমবার মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে হাজির করলে বিচারক রিমান্ড মঞ্জুর করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু ধর্ষণের কথা স্বীকার করেছেন।
এজাহারে বলা হয়, গত ৮ মার্চ দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকার উদ্দেশে ‘ফারহান-৪’ লঞ্চে ওঠেন। বাবা তাঁকে লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে দিয়ে আসেন। একই লঞ্চে অভিযুক্ত সাকিব ও মিঠু ঢাকায় ফিরছিলেন। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পর অভিযুক্তরা কেবিনের দরজায় নক করে নিজেদের তাঁর বাবার পরিচিত বলে জানান। এক পর্যায়ে নিরাপত্তার খাতিরে মোটরসাইকেল কেনার কিছু টাকা ওই শিক্ষার্থীর কেবিনে রাখার অনুরোধ করলে তিনি তাদের ভেতরে আসতে দেন।
কেবিনে ঢুকে অভিযুক্তরা শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেন। রাজি না হলে তারা গলা ও মুখ চেপে ধরে লাঞ্ছিত করেন। এক পর্যায়ে মিঠু শিক্ষার্থীর মোবাইল ফোন কেড়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। আর সাকিব দরজা আটকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাত ৮টার দিকে সাকিব ও মিঠু আবার কেবিনে এসে ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪১ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে