স্ট্রিম সংবাদদাতা

বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৫ ঘণ্টা বিলম্বে ২৬ হাজার টন অকটেনবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
মালয়েশিয়া থেকে ছেড়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউ সি বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে উত্তাল সমুদ্র ও প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে আসতে না পেরে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে এটি বহির্নোঙরে পৌঁছায়।
এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেনবাহী আরও দুটি জাহাজ বন্দরে আসে। দৈনিক গড়ে ১ হাজার ২৫০ টন চাহিদা বিবেচনায়, চলতি মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময় চাহিদা মেটানো সম্ভব হবে।
প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ‘বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে জাহাজটি স্বাভাবিক গতিতে চলতে পারেনি। ফলে প্রায় ১৫ ঘণ্টা দেরি হয়েছে।’
তিনি জানান, এর আগে থেকেই বহির্নোঙরে পাঁচটি জাহাজ অপেক্ষমাণ ছিল। এর মধ্যে তিনটি জাহাজ বার্থিং পেয়ে মঙ্গলবার তেল খালাস শুরু করে। একই দিনে আরও দুটি জাহাজ যোগ হওয়ায় চাপ বাড়ে। আজ সকালে মালয়েশিয়া থেকে আসা অকটেনবাহী নতুন জাহাজটি যুক্ত হওয়ায় বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা আরও বেড়েছে।
নজরুল ইসলাম বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় একসঙ্গে সব জাহাজকে বার্থিং দেওয়া সম্ভব হয় না। গত সপ্তাহে বড় আকারের কয়েকটি জাহাজ আসায় সেগুলো থেকে ছোট মাদার ভেসেলের মাধ্যমে কার্গো খালাস করতে হয়েছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে খালাস কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে আজ আসা জাহাজটিকে ২ মে বার্থিং দেওয়া হতে পারে।
এর আগে মঙ্গলবার হংকংয়ের পতাকাবাহী গ্র্যান ক্যোভা নামের একটি জাহাজ ভারত থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বিকেল ৩টার দিকে বন্দরে পৌঁছায়। একই দিন রাত ১১টার দিকে চীন থেকে ১০ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী হাফনিয়া মারলিন জাহাজটি বন্দরে আসে।

.png)

পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৬ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২০ ঘণ্টা আগে
গ্যাস সংকটে গৃহিণীরা চুলা জ্বালতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে রাত জেগে রান্না সারছেন। এদিকে, নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। টানা বর্ষণ ও বন্যার প্রভাবে সরবরাহ সংকটে ক্রেতার নাভিশ্বাস। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
২০ ঘণ্টা আগে