স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে দুটি বড় আকারের হাইস্পিড বোট কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৮৯ কোটি ৫০ লাখ ১৯ হাজার ১৮৭ টাকা।
আজ বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোস্ট গার্ডের জন্য দুটি হাইস্পিড বোট (বড়) কেনার প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ নেভির খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কাছ থেকে এসব হাইস্পিড বোট সংগ্রহ করা হবে।
এদিকে, একই বৈঠকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের একটি দরপত্র প্রস্তাব বাতিল করা হয়েছে। প্রস্তাবটি ছিল ‘চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ এবং টেকনাফের সাবরাং ও জালিয়ার দ্বীপ এলাকায় জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় অবকাঠামো স্থাপন সংক্রান্ত। উপদেষ্টা পরিষদ কমিটি ওই দরপত্র প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নেয়।

.png)

চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা রপ্তানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১৯ মিনিট আগে
১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৩ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৯ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
২০ ঘণ্টা আগে