স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) নেতারা সতর্ক করে বলেছেন, শ্রম আইন সংশোধনের প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে সামাজিক সংলাপ ছাড়া এগোনো হলে তা শ্রমিকদের অধিকার সুরক্ষায় ব্যর্থ হতে পারে এবং দেশের শিল্পখাতে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
আজ শনিবার (৩০ আগস্ট) রাজধানীর গুলশানের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সংগঠনের নেতারা এ উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইএফের সভাপতি ফজলে শামীম এহসান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বিজিএমইএর শ্রমবিষয়ক কমিটির চেয়ারম্যান এ এন এম সাইফুদ্দিন।
বিইএফ সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘৫ হাজার শ্রমিকের একটি কারখানায় যদি মাত্র ২০ জন মিলে ট্রেড ইউনিয়ন গঠন করে, তবে তা কোনোভাবেই পুরো শ্রমিকের প্রতিনিধিত্ব করতে পারবে না। আবার সর্বোচ্চ পাঁচটি ইউনিয়নের সুযোগ থাকলে, ১৫০ জন মিলে একাধিক ইউনিয়ন গঠন করবে, যা প্রতিষ্ঠিত শিল্পের জন্য অস্থিতিশীলতা তৈরি করবে।’
ফজলে শামীম এহসান আরও বলেন, ‘শ্রম আইন সংশোধনের কিছু প্রস্তাব বাস্তবায়িত হলে শিল্প খাতে স্থিতিশীলতা ব্যহত হবে। এতে সময়মতো ক্রয়াদেশ সরবরাহ ব্যহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হবে।’ উদাহরণ টেনে তিনি বলেন, অতীতে শ্রম অস্থিরতার কারণে কম্বোডিয়ায় বিনিয়োগ কমেছিল এবং ভিয়েতনাম সেই সুযোগ কাজে লাগিয়েছিল।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রশ্ন তোলেন, ‘যখন শ্রমিক ও মালিক উভয় পক্ষই এই প্রস্তাবনার বিপক্ষে, তখন কার স্বার্থে আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে?’ তিনি বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ও ভারতে এ ধরনের চাপ নেই। অথচ বাংলাদেশে বিষয়টি চাপিয়ে দেওয়া হচ্ছে। ভিয়েতনামে একটি রাষ্ট্র–নিয়ন্ত্রিত ট্রেড ইউনিয়ন রয়েছে, যেখানে কারখানার জিএম নিজেই ইউনিয়নের সভাপতি। তবুও শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হয়নি।’
বিকেএমইএর সভাপতি আরও বলেন, ‘আইনের প্রস্তাবে বলা হয়েছে, ১০০ শ্রমিক থাকলেই ভবিষ্য তহবিল চালু করতে হবে। এটি কতটা যৌক্তিক, তা পুনর্বিবেচনা করা উচিত।’
এমসিসিআই সভাপতি কামরান টি রহমান বলেন, ‘দেশের শ্রমবাজারে বর্তমানে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ কাজ করছেন। কিন্তু আনুষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকের সংখ্যা মাত্র ১ থেকে ১ কোটি ২০ লাখ। বাকি সবাই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। অথচ শ্রম আইন মূলত আনুষ্ঠানিক খাতকেই কেন্দ্র করে তৈরি।’
বিইএফ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, ‘শ্রম আইন সংশোধনের পুরো প্রক্রিয়ায় সামাজিক সংলাপের ঘাটতি ছিল। শ্রমিকদের জন্য একাধিক দুর্বল সংগঠন গড়ে তোলার চেয়ে কার্যকর এক বা দুটি সংগঠন থাকাই বেশি বাস্তবসম্মত।’

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে নিটওয়্যার খাতের জন্য কর-ভ্যাট সুবিধাসহ ১৩ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
১১ ঘণ্টা আগে
বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগ্লির সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে এই বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
১৬ ঘণ্টা আগে
করদাতাদের অংশগ্রহণ বাড়াতে ই-ট্যাক্স রিটার্ন সিস্টেমের সঙ্গে ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আইসিএমএবি মিলনায়তনে এক প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ তথ্য জানান।
১৬ ঘণ্টা আগে
ভ্যাট ফাঁকি রোধ ও করের আওতা বাড়াতে দেশের বাজারে বিক্রি হওয়া সব পণ্যে পর্যায়ক্রমে ‘কিউআর কোড’ বা আধুনিক ডিজিটাল ট্র্যাকিং পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে উৎপাদন পর্যায় থেকেই প্রতিটি পণ্যের তথ্য এনবিআরের কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হবে।
১ দিন আগে