স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রথমবারের মতো বরিশালকে নতুন আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছে। এবার রাজশাহীসহ ছয়টি বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই ছয়টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। গতবারের পাঁচটি কেন্দ্রের সঙ্গে এবার নতুনভাবে যুক্ত করা হয়েছে বরিশাল বিভাগকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) ‘সি’ ইউনিট, ১৭ জানুয়ারি (শনিবার) ‘এ’ ইউনিট এবং ২৪ জানুয়ারি (শনিবার) ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন পরীক্ষা দুটি শিফটে নেওয়া হবে—প্রথম শিফট বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, রাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পাঁচটি বিভাগীয় শহরে—ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রামে। এবার নতুন কেন্দ্র হিসেবে বরিশাল যুক্ত হয়েছে।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
২ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬