স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের কাছে দুই নারীকে হেনস্তার অভিযোগে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ততায় তদন্ত কমিটির সুপারিশে তিন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন। বহিষ্কৃতরা হলেন– থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ ও নৃবিজ্ঞান বিভাগের ছাত্র শাহরিয়ার তানজিল।
এর আগে লাঞ্ছিতের ঘটনা তদন্তে ২৬ ফেব্রুয়ারি তিন সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ভুক্তভোগীদের সঙ্গে থাকা দুই ব্যক্তি লিখিত অভিযোগ দেওয়ার পর এই কমিটি করা হয়। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্তদের একজন বাঁশের লাঠি হাতে এক নারীকে লাথি মারার চেষ্টা করছেন। ভিডিওতে অভিযুক্তদের বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ তুলতে শোনা যায় ওই নারীদের।
এক নারীকে বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সেফ না। ৫ আগস্টের পরও আমরা সেফ না। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে নাকি লেখা আছে প্রস্টিটিউট।’ তিনি আরও বলছিলেন, ‘নাজিরাবাজারে সেহরি খেয়ে আমরা টিএসসিতে এসেছিলাম। তারা আমার রাইডারকে চড় মেরেছে। আমাদের প্রস্টিটিউট বলেছে। তারা কীভাবে নারীর গায়ে হাত তোলে?’
একপর্যায়ে ভিডিওর বাইরে থেকে কাউকে বলতে শোনা যায়, ‘কোনো প্রমাণ নেই।’ জবাবে ওই নারী বলেন, ‘সিসিটিভি ফুটেজ আছে।’ অপর এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সে আমাকে চড় মারল কেন? ঢাবির একজন শিক্ষার্থী আমাকে মারবে কেন? আমি কি এখানে আসতে পারব না? আমি কি বাংলাদেশের বাইরে থেকে এসেছি?’
অভিযোগকারী দুজনের একজন নিজেকে রাইডার এবং অন্যজন নারীদের শৈশবের বন্ধু। অভিযোগে তারা উল্লেখ করেন, সেহরির পর চা খাওয়ার জন্য তারা টিএসসিতে দাঁড়িয়ে থাকাকালে দুই-তিনজন যুবক বার বার জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা মৌখিকভাবে গালাগাল করেন এবং পরে হেলমেট দিয়ে হামলা চালান, পাশাপাশি দুই নারীকে আঘাত করেন।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের নিষিদ্ধ পিরানহা মাছ খাওয়ানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল-সংলগ্ন ‘লামিসা হোটেল’ থেকে এই মাছ জব্দ করে প্রশাসন।
৫ ঘণ্টা আগে
দেশের ১৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ ১৯ শীর্ষ পদে রদবদল করেছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
২৭ জুলাই ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
২৭ জুলাই ২০২৬