স্ট্রিম প্রতিবেদক

আগামী সপ্তাহ থেকে মহানগর এলাকার নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন করে অনলাইন ও সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বৈশ্বিক জ্বালানি সংকট, যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীরে ক্লাস (ব্লেনডেড) পদ্ধতি চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাসে হবে। আর শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা ক্লাসে বসে সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নেবে।
তিনি বলেন, অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা যাদের আছে, স্পেশালি ওয়েল রিনাউন্ড অ্যান্ড হিউজ ক্রাউডেড স্কুল; শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গাড়িতে স্কুলে আসে। সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে। সব প্রতিষ্ঠানকে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।
মিলন বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইনে ক্লাস শুরু করবেন। তার আগেই ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হলেও, শিক্ষকদের স্কুলেই উপস্থিত থেকে অনলাইন ক্লাস পরিচালনা করতে হবে। শিক্ষকরা বাসায় বসে ক্লাস নেবেন না।
সংবাদ সম্মেলনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভিকারুননিসা একটি বিশাল প্রতিষ্ঠান, যেখানে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। বৈশ্বিক ও জাতীয় জ্বালানি সংকটের এই সময়ে আমাদের সবারই দেশের পাশে দাঁড়ানো উচিৎ।
তিনি বলেন, বর্তমানে যাত্রাবাড়ী বা দূরদুরান্ত থেকে আসা ছাত্রীরা সিএনজিচালিক অটোরিকশা বা রিকশা ভাড়া বৃদ্ধির কারণে নিয়মিত স্কুলে আসতে পারছে না। তাদের জন্য অনলাইন ক্লাস এক ধরনের বড় স্বস্তি নিয়ে আসবে। শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে পাঠ গ্রহণ করবে এবং যেসব বিষয় বুঝতে সমস্যা হবে, সেগুলো সশরীরে ক্লাসের দিনে এসে সমাধান করে নেবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক ও রাজধানীর বিভিন্ন সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

.png)

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্লাব এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স আয়োজিত ‘বিয়ন্ড দ্য বিন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
১৭ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে কয়েক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে রেল কর্তৃপক্ষ।
২৩ জুলাই ২০২৬
বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশা নিবন্ধনে নির্ধারিত ফির বাইরে ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া অডিওতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মনির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
২২ জুলাই ২০২৬