স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে। নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১২টার পর গণনা শুরু হয়।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়। নতুন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়। বিভাগটিতে ২৭৮টি ভোট পড়েছে।
প্রার্থী ও সমর্থকদের কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকায়, তাদের ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো আয়োজিত নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।
জকসুর প্রধান নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে বন্ধ রাখেন তারা। সমস্যার সমাধান করে রাত সাড়ে ১২টার পর আবার গণনা শুরু করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৬৫ জন।
মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। এগুলো হলো– ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।
এ ছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে লড়ছেন ১২ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ এবং এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে প্রার্থী রয়েছেন ৮ জন।

তিনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো– পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩ দিন আগে
নিয়োগের ২৩ দিনের মাথায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তন এনেছে সরকার। শনিবার (৬ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে অব্যাহতির খবর জানানো হয়।
৪ দিন আগে
চলতি বছরের আগস্টের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও জুতা বিতরণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।
৬ দিন আগে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য (পূর্ণকালীন) অধ্যাপক তানজীমউদ্দিন খানের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন নিয়োগ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানের নতুন সদস্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন।
১৯ দিন আগে