৮ বিভাগের ফলাফল
স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে আটটি বিভাগের (কেন্দ্র) ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে শীর্ষ তিন পদেই এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান, অধ্যাপক শহিদুল ইসলাম ও অধ্যাপক জুলফিকার মাহমুদ। কেন্দ্র চারটি হলো– ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ফার্মেসি বিভাগ, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স ও অণুজীব বিজ্ঞান বিভাগ।
ঘোষিত আট বিভাগের ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৮১০ ভোট। রিয়াজুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট। মাত্র ৬ ভোটে এগিয়ে শিবিরের প্রার্থী।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮২৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন একই প্যানেলের আব্দুল আলীম আরিফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪২২ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৭৮৯ ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৬৯০ ভোট।
নির্বাচন কমিশন জানায়, বাকি বিভাগগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। সন্ধ্যা ৭টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত রাখা হয়। নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পরে রাত ১২টার দিকে ফের গণনা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৬৫ জন।
মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। এগুলো হলো– ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।
এ ছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে লড়ছেন ১২ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ এবং এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে প্রার্থী রয়েছেন ৮ জন।

২০১৯ সাল থেকে প্রতিবছর ২৪ জানুয়ারি পালিত হয় ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’। দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন।
৬ ঘণ্টা আগে
শিশুদের কল্পনার মহাকাশকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দিতে এবং মহাকাশ বিজ্ঞানে আগ্রহী করে তুলতে ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘নাসা অ্যাস্ট্রো ক্যাম্প–৩’।
২১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’– এর খসড়া চূড়ান্ত হয়েছে। এটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
৬ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাঁরা এ সম্মাননা পান।
৬ দিন আগে