৪৭তম বিসিএস
স্ট্রিম প্রতিবেদক

পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানো দাবির আন্দোলন ছত্রভঙ্গ করে দিয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আন্দোলনকারীরা সকাল থেকে প্রায় প্রায় ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এর প্রভাবে আশেপাশের সড়কগুলোতে যানজট দেখা দেয়। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আন্দোলনকারী পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন।
আন্দোলনকারীরা জানান, আগামী ২৭ নভেম্বর থেকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা সূচি দেওয়া হয়েছে। আগে এ ধরনের পরীক্ষায় প্রার্থীদের প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হতো। এবার মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে, যা অযৌক্তিক।
শাহবাগ থানার ওসি খালিদ মনছুর স্ট্রিমকে জানান, সড়ক অবরোধকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যেতে চাইলে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি ব্যবহার করে তাদের সরিয়ে দেওয়া হয়।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে ‘যৌক্তিক সময়ে’ নেওয়ার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। গত ২২ ও ২৩ নভেম্বর ঢাকা-ময়মনসিংহ ও রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেন তারা।
এছাড়া সরকারি কর্ম কমিশনের সামনে বিক্ষোভ-অবস্থানের পর তাদের কর্মসূচি ছড়িয়ে পড়েছে দেশের কয়েকটি স্থানে। আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রার্থীরা।

.png)

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্লাব এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স আয়োজিত ‘বিয়ন্ড দ্য বিন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে কয়েক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে রেল কর্তৃপক্ষ।
২৩ জুলাই ২০২৬
বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশা নিবন্ধনে নির্ধারিত ফির বাইরে ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া অডিওতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মনির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
২২ জুলাই ২০২৬