স্ট্রিম সংবাদদাতা

পরপর দুই দিনের রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে একই মঞ্চে অংশ নিয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে কর্মসূচির অংশ হিসেবে বেরোবি ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এর আগে গত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে ফটো প্রদর্শনীতে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর রাকিব মুরাদ বলেন, ‘আমরা ক্যাম্পাসে সহাবস্থান ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে চাই। ছাত্রদলের কোনো কর্মসূচিতে আমরা কখনো বাধা দিইনি। আশা করি তারা শিবিরমুক্ত ক্যাম্পাস লেখাটুকু মুছে দেবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। মতবিরোধ ও সংঘাত পরিহার করতে হবে, যাতে কোনো ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলেই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। আজকের র্যালিতে ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব পর্যায়ের শিক্ষার্থীরা একসঙ্গে অংশ নেওয়ায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।’

.png)

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ১৮টি বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেওয়া ১২৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অর্থাৎ এসব বিদ্যালয়ে পাসের হার শূন্য শতাংশ।
১০ আগস্ট ২০২৬
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে বিপর্যয় ঘটেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও কমেছে।
১০ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে প্রতিবন্ধী কোটায় সিট বরাদ্দ পেলেও উঠতে পারছেন না মোহাম্মদ মুসাদ্দেক হোসেন। তাঁর বরাদ্দ সিটে অবস্থান করছেন আরেক শিক্ষার্থী। তাঁকে হল সংসদের নেতারা আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
১০ আগস্ট ২০২৬