স্ট্রিম প্রতিবেদক

তীব্র গরমে পুড়ছে দেশ। রাজধানী ঢাকাসহ দেশের ২৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরমে বিপর্যস্ত জনজীবনে একটাই প্রশ্ন—স্বস্তির বৃষ্টি নামবে কবে? আবহাওয়া অধিদপ্তর বলছে, দাবদাহ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হবে আরও দুই-তিন দিন। ২৫ এপ্রিলের আগে নেই কোনো সুখবর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ জেলাটির ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া পুরো খুলনা বিভাগ, রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আগামী দুই দিনও এই ধারা অব্যাহত থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
বৃষ্টির বিস্তৃতি কিছুটা বাড়বে আগামী ২৫ এপ্রিল থেকে। এদিন ঢাকা ও রাজশাহী বিভাগেরও দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর ২৬ ও ২৭ এপ্রিল দেশের প্রায় সব বিভাগেই কালবৈশাখী বা দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে পূর্বাভাস আছে ভারী বর্ষণের।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝিতে বৃষ্টি বাড়লে দেশের তাপমাত্রা আরও কমে আসবে এবং চলমান তাপপ্রবাহ প্রশমিত হয়ে জনজীবনে স্বস্তি ফিরবে।

.png)

বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বাংলাদেশের উপকূলের প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বন সুন্দরবন। তবে মানুষের আগ্রাসন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে এই বনাঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য। বিশ্ব ম্যানগ্রোভ দিবসে সুন্দরবনের সেই সংকটের চিত্রই সামনে এসেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার ধামরাইয়ে গাজিখালী নদীতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে অপরিশোধিত তরল বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। এতে নদীর পানি কালচে হয়ে গেছে। ভেসে উঠছে মরা মাছসহ জলজ প্রাণী। নদীর তীরজুড়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা।
১৯ জুলাই ২০২৬
আপাতত ৩৮ হাজারের যে সংখ্যা দেখানো হচ্ছে, এটি মূলত অস্থায়ী বাস্তুচ্যুতি। এখানকার একটি অংশ পরে স্থায়ী বাস্তুচ্যুতির শিকার হবেন। বাস্তুচ্যুতরা তাঁদের সহায়-সম্বল হারান। ফলে দারিদ্র্যসীমার নিচের মানুষেরা হন অতিদরিদ্র।
১৪ জুলাই ২০২৬
প্রায় প্রতিবর্ষায় বন্যা আসে। এ বছরও জুলাই মাসে টানা সাত দিনের বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে দেশ। দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। ইতিমধ্যেই পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বন্যায় মারা গেছেন অন্তত ৫১ জন।
১৩ জুলাই ২০২৬