স্ট্রিম ডেস্ক

‘গাজায় ১১ সপ্তাহ ধরে মানবিক সহায়তা বন্ধ রাখা এবং এত ফিলিস্তিনিকে হত্যা করা, যদি এটা যুদ্ধাপরাধ না হয়, তাহলে আর কী?’
কোনো রাখঢাক ছাড়াই ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মার্কিন মিডিয়া সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন । ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন ওলমার্ট।
সিএনএনকে দেওয়া ওই সাক্ষাৎকারে ওলমার্ট জানিয়েছেন, এখন তিনি আর ইসরায়েলকে যুদ্ধাপরাধের অভিযোগ থেকে রক্ষা করতে পারছেন না।
ওলমার্ট বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ডানপন্থী মন্ত্রীরা এমন কাজ করছেন (গাজায় নিরীহ মানুষ হত্যা), যেগুলো 'অন্যভাবে ব্যাখ্যা করা যায় না' (যুদ্ধাপরাধ ছাড়া)।
ওলমার্ট আগে বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তির অন্যতম ত্রাণকর্তা ছিলেন। আন্তর্জাতিক মহলে তিনি বোঝানোর চেষ্টা করতেন বলতেন, ইসরায়েল বেসামরিক মানুষের ক্ষতি করে না। কিন্তু ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলই আগ্রাসনের ১৯ মাস পর তিনি বিশ্বাস করেন, যুদ্ধ অনেক আগেই থেমে যাওয়ার কথা ছিল।
সম্প্রতি ইসরায়েলি পত্রিকা হায়্যার্তজ-এ তিনি লেখেন, এটা (গাজায় আক্রমণ) এখন ধ্বংসযুদ্ধ—নির্বিচার, নিষ্ঠুর ও অপরাধমূলক বেসামরিক হত্যা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ৫৪,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ২৮,০০০ নারী ও শিশু। এর বিপরীতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ২০,০০০ হামাস যোদ্ধাকে হত্যা করেছে।
ওলমার্ট বলেন, এখন যে সামরিক অভিযান চলছে, তা 'অন্যায় ও অপ্রয়োজনীয়'।
ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বেন গিভির ও স্মোত্রিচকের কড়া সমালোচনা করে বলেন, এই সরকার যত দ্রুত যায়, তত ভালো।… বেশিরভাগ ইসরায়েলি এই (যুদ্ধের) নীতিতে বিরক্ত।'
ওলমার্ট এখন আশা করছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে ভূমিকা রাখবেন।
জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ ইসরায়েলি যুদ্ধবিরতির পক্ষে। তারা চায় গাজায় থাকা ৫৮ জন বন্দীর মুক্তি এবং যুদ্ধের সমাপ্তি। কিন্তু নেতানিয়াহু যুদ্ধ বন্ধে সম্মত নন। তিনি বলেছেন, হামাস পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

ঈদের সকালে অনেকের ঘুম ভাঙে বাবার পাঞ্জাবিতে দেওয়া আতরের গন্ধে। নতুন পাঞ্জাবি পরে, আতর মেখে ঈদের নামাজে যান পরিবারের পুরুষ সদস্যরা। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সবার গায়েই থাকে এই পরিচিত পোশাকটি।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ঈদ পালনে পরিবর্তন এসেছে, কতজনের জীবন থেকে হারিয়ে গেছে কত প্রিয়জনের ভালবাসা। কিন্তু আজও চোখ বুজলে আমরা সেই পুরোনো স্মৃতির গন্ধ পাই। এ কারণে ঈদের সঙ্গে সুগন্ধির সম্পর্কটি ভীষণ পবিত্র। এবারের ঈদে কেমন সুগন্ধি ব্যবহার করতে পারেন তা নিয়েই আজকের লেখা।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক রাহিতুল ইসলামের নতুন উপন্যাস ‘বাদলের কারাবাস’ প্রকাশিত হয়েছে। নিছক গল্পের সীমানা ছাড়িয়ে বইটি হয়ে উঠেছে এক নির্দোষ তরুণের দীর্ঘ দেড় দশকের বেশি বন্দিজীবনের করুণ আলেখ্য।
১ দিন আগে
গত কয়েক বছরে বাংলাদেশের বাজারে পাকিস্তানি পোশাকের চাহিদা বেশ বেড়েছে। সাধারণ সুতি পোশাক থেকে শুরু করে জরি বা ভারী কাজের জামা—বিভিন্ন ধরনের পাকিস্তানি পোশাক এখন ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। প্রশ্ন হলো, এসব পোশাকের জনপ্রিয়তা কেন বাড়ছে?
১ দিন আগে