স্ট্রিম প্রতিবেদক

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার কারণ অনুসন্ধানে তদন্তে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঠিক কী কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায়নি, কোথায় সিদ্ধান্তগত ব্যর্থতা ছিল এবং ক্রীড়া কূটনীতির ঘাটতি কীভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে—তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলা স্কুলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপে অংশ নিতে না পারার পুরো বিষয় গভীরভাবে তদন্ত করে দেখা হবে এবং এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন চাওয়া হবে।
এ সময় আমিনুল হক বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারিনি। কেন এমনটি ঘটেছে, সেটিও তদন্ত করে দেখার বিষয় রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি, এই বিষয়গুলো নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করব। কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, কোথায় আমাদের সমস্যা ছিল, বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল—এসব বিষয় তদন্ত কমিটির মাধ্যমে প্রতিবেদন আকারে জানতে চাইব।’
উল্লেখ্য, বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার পেছনে সবচেয়ে প্রধান কারণ ছিল পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিরোধ। জানা যায়, ওই ঘটনার পর ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, সে সময়কার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিসিবি এই অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায় বিসিবি। তবে লজিস্টিকস ও ব্যবস্থাপনাগত জটিলতার কথা উল্লেখ করে সেই অনুরোধ নাকচ করে দেয় আইসিসি। সংস্থাটির প্রতিনিধিরা ভার্চুয়ালি এবং সরাসরি বাংলাদেশে এসে বিসিবির সঙ্গে একাধিক বৈঠকও করেন। তারা বাংলাদেশকে নির্ধারিত ভেন্যুতেই বিশ্বকাপে অংশ নেওয়ার অনুরোধ জানালেও বোর্ড তাদের অবস্থান পরিবর্তন করেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিকে, এ সিদ্ধান্ত ঘিরে ক্রিকেটারদের সঙ্গেও বোর্ডের দূরত্ব তৈরি হয়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) শুরু থেকেই বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে আসছিল। প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে কোয়াবের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে তার সঙ্গে দেখা করে ক্রিকেটারদের অবস্থান তুলে ধরেছে। এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছি এবং আশ্বস্ত করেছি যে ঈদের পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
অন্যদিকে, বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। তবে সেই কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, ওই তদন্ত কার্যক্রমও চলমান থাকবে এবং আইসিসির সঙ্গে আলোচনা করেই পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিসিবির বিগত নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘বিগত সরকারের সময়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের ওপর। এগুলো নতুন করে বলার কিছু নেই। সঠিক তথ্য তদন্ত প্রতিবেদনে উঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি যে, যখন বিগত নির্বাচনের সময় ডিসিরা একবার কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন, পরবর্তীতে বর্তমান প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তারা আবার দ্বিতীয়বার কাউন্সিলর পাঠিয়েছেন। এটি তো একদম দৃশ্যমান সত্য ঘটনা। আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব।’

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
৭ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে