সাধারণভাবে আমরা সবাই জানি, ক্যামেরা নিরাপদ রাখতে একটি ভালো ক্যামেরা ব্যাগ বা কেস ব্যবহার করা উচিত। কিন্তু শুধু ব্যাগে রাখলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। অনেক সময় এমন কিছু ছোট ছোট বিষয় থাকে, যেগুলো আমরা গুরুত্ব দিই না, অথচ সেগুলোই ক্যামেরার বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
অনন্ত রায়হান

ক্যামেরা একটি মূল্যবান যন্ত্র। এর সাহায্যে আপনি জীবনের অনেক সুন্দর মুহূর্ত ছবি হিসেবে ধরে রাখতে পারেন। অনেকেই কষ্ট করে টাকা জমিয়ে একটি ভালো ক্যামেরা কেনেন। তাই ক্যামেরা যত্ন করে ব্যবহার করা এবং নিরাপদে রাখা খুবই জরুরি।
সাধারণভাবে আমরা সবাই জানি, ক্যামেরা নিরাপদ রাখতে একটি ভালো ক্যামেরা ব্যাগ বা কেস ব্যবহার করা উচিত। এতে ক্যামেরা ধুলো, আঘাত বা আঁচড় থেকে অনেকটাই সুরক্ষিত থাকে। কিন্তু শুধু ব্যাগে রাখলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। অনেক সময় এমন কিছু ছোট ছোট বিষয় থাকে, যেগুলো আমরা গুরুত্ব দিই না, অথচ সেগুলোই ক্যামেরার বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
আপনি কি জানেন, সানস্ক্রিন বা মশা তাড়ানোর লোশন আপনার ক্যামেরার ক্ষতি করতে পারে? এসব পণ্যে তেলজাতীয় উপাদান থাকে, যা ক্যামেরার সূক্ষ্ম অংশের ক্ষতি করতে পারে। তাই শরীরে এসব লোশন লাগানো থাকলে ক্যামেরা ধরার আগে হাত ধুয়ে নেওয়া ভালো। ভুল করে যদি তেল বা লোশন ক্যামেরায় লাগে, তাহলে সঙ্গে সঙ্গে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।
আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সানস্ক্রিন বা লোশন কখনো ক্যামেরার ব্যাগের ভেতর রাখবেন না। অনেক সময় আলাদা ব্যাগ নিতে না চেয়ে কেউ কেউ এগুলো ক্যামেরা ব্যাগেই রেখে দেন। কিন্তু যদি বোতল থেকে লোশন বের হয়ে যায়, তাহলে ক্যামেরার বড় ক্ষতি হতে পারে।
ক্যামেরাকে বালি থেকেও দূরে রাখতে হবে। বালির কণাগু ক্যামেরার ভেতরের সূক্ষ্ম যন্ত্রাংশে আঁচড় ফেলতে পারে বা ক্ষতি করতে পারে। তাই সমুদ্রসৈকত বা পার্কে ক্যামেরা নিয়ে গেলে ব্যবহার না করার সময় সেটিকে ভালোভাবে বন্ধ করা যায় এমন ব্যাগে রাখুন।
চাইলে একটি ছোট ব্রাশ বা কাপড় সঙ্গে রাখতে পারেন, যাতে ক্যামেরা বা লেন্সে বালি লাগলে পরিষ্কার করা যায়।
সমুদ্রের কাছাকাছি গেলে আরেকটি ঝুঁকি হলো লবণ। লবণ ধাতব অংশে মরিচা ধরাতে পারে। তাই সৈকতে ছবি তোলার পর ক্যামেরা ভালোভাবে মুছে পরিষ্কার করা উচিত।
যদি ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন, তাহলে ইউভি ফিল্টার ব্যবহার করতে পারেন। এছাড়া লবণাক্ত পরিবেশে ব্যাটারি, লেন্স বা মেমোরি কার্ড পরিবর্তনের জন্য ক্যামেরা খোলা থেকে বিরত থাকুন।
সৈকত বা সুইমিং পুলে ছবি তুলতে গেলে পানির ব্যাপারেও সতর্ক থাকতে হবে। বন্ধুদের সঙ্গে পানিতে খেলতে গিয়ে হঠাৎ ক্যামেরা ভিজে যেতে পারে বা পানিতে পড়ে যেতে পারে।
মনে রাখবেন, আর্দ্রতা ক্যামেরার ক্ষতি করতে পারে। তাই বাড়ি ফিরে ক্যামেরা ভালোভাবে মুছে শুকিয়ে নিন।
ক্যামেরা ব্যাগের ভেতর সিলিকা জেল প্যাকেট রাখলেও ক্যামেরা শুকনো রাখতে সাহায্য করে। বিশেষ করে যখন হঠাৎ তাপমাত্রা পরিবর্তন হয়, তখন এগুলো খুব কাজে আসে।
এ ছাড়া ক্যামেরার ক্ষতি করতে পারে এমন আরও কিছু বিষয় হলো ধুলো, আঘাত বা ধাক্কা, পড়ে যাওয়া এবং অবশ্যই চোর। তাই এসব বিষয় থেকেও ক্যামেরাকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে।

.png)

কোনো খাবার শরীরের জন্য কতটা ভালো বা খারাপ হবে, তা নির্ভর করে কী পরিমাণে খাচ্ছেন, কীভাবে রান্না করছেন এবং আপনার সামগ্রিক খাদ্যাভ্যাস কেমন, তার ওপর। তবে এর অর্থ এই নয় যে সব খাবার সবার জন্য সমানভাবে উপযোগী। নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৩ ঘণ্টা আগেচিত্রশিল্পী তৌহিন হাসান ঘুরে দেখেছেন দেশ-বিদেশের বিখ্যাত সব আর্ট মিউজিয়াম ও আর্ট গ্যালারি। প্রতিটি সংগ্রহশালায় ক্যানভাস থেকে ক্যানভাসে তিনি খুঁজেছেন শিল্পের ভাষা; রঙ, আলো আর তুলির আঁচড়ে অনুভব করেছেন শিল্পীদের জীবন, সময় ও সৃষ্টির গল্প। সেই শিল্পভ্রমণের অভিজ্ঞতা নিয়ে শুরু হলো নতুন ধারাবাহিক
৭ ঘণ্টা আগে
ইন্টারনেটের হাজারো নেতিবাচকতার ভিড়ে প্রাণীদের ‘কিউট’ ভিডিও ছিল এক চিলতে স্বস্তি। কিন্তু এআই-এর যুগে সেই নির্ভেজাল বিশ্বাসে এখন ফাটল ধরেছে। কোনো ভিডিও দেখে হাসার বদলে আমাদের মনে আগে প্রশ্ন জাগছে, এটি কি আসল নাকি এআই দিয়ে তৈরি? অবিশ্বাসের এই ডিজিটাল চোরাবালিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমাদের ছোট ছোট আনন্দ
২৫ জুলাই ২০২৬
সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ। জনপ্রিয়তা ও মননশীলতার মেলবন্ধনের দুর্লভ উদাহরণ তিনি। সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন কর্মবীর। আজ তিনি সাতাশি বছর পূর্ণ করলেন।
২৫ জুলাই ২০২৬