জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৪৭ পদে নিয়োগ, আবেদন শেষ কাল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৫৩
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৪৭ পদে নিয়োগ, আবেদন শেষ কাল। এআই জেনারেটেড ছবি

সরকারি ব্যাংকে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন অনেকেই। চাকরিপ্রার্থীদের সেই স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে এসেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৫ম থেকে ১০ম গ্রেডের মোট ৪৭টি শূন্য পদে জনবল নিয়োগের একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

নিচে এই নিয়োগ সংক্রান্ত পদের বিবরণ, বয়সসীমা এবং আবেদনের নিয়মাবলি বিস্তারিত তুলে ধরা হলো:

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)/সিনিয়র অফিসার (সিভিল ইঞ্জি)

মোট পদসংখ্যা: ০৭

সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান পদসংখ্যা: সোনালী ব্যাংক পিএলসি-০২, বেসিক ব্যাংক পিএলসি-০১, বাংলাদেশ কৃষি ব্যাংক-০৪

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)

মোট পদসংখ্যা: ০১

সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান পদসংখ্যা: সোনালী ব্যাংক পিএলসি-০১

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)

মোট পদসংখ্যা: ০১

সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান পদসংখ্যা: সোনালী ব্যাংক–০১

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল)

মোট পদসংখ্যা: ০৪

সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান পদসংখ্যা: সোনালী ব্যাংক–০২, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-০২

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার/সিনিয়র অফিসার (ল)

মোট পদসংখ্যা: ১৫

সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান পদসংখ্যা: অগ্রণী ব্যাংক পিএলসি-১৩, বেসিক ব্যাংক পিএলসি-০১, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-০১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: অফিসার (ল)

মোট পদসংখ্যা: ০১

সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান পদসংখ্যা: বেসিক ব্যাংক পিএলসি-০১

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: সিনিয়র অফিসার (নিরীক্ষা)

মোট পদসংখ্যা: ১৫

সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান পদসংখ্যা: অগ্রণী ব্যাংক-০১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: সিকিউরিটি অফিসার

মোট পদসংখ্যা: ০১

সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান পদসংখ্যা: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-০১

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

পদের নাম: ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট

মোট পদসংখ্যা: ০১

সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান পদসংখ্যা: প্রবাসী কল্যাণ ব্যাংক-০১

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)

পদের নাম: প্রিন্সিপাল অফিসার–ডাক্তার (পিও-ডাক্তার)

মোট পদসংখ্যা: ০১

সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান পদসংখ্যা: জনতা ব্যাংক-০১

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

বয়সসীমা

এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর। তবে পদের ধরন অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় কিছুটা ভিন্নতা রয়েছে। ১ থেকে ৭ নম্বর পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। এছাড়া ৮ নম্বর পদের (সিকিউরিটি অফিসার) জন্য সর্বোচ্চ ৪০ বছর, ৯ নম্বর পদের (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) জন্য সর্বোচ্চ ৪৫ বছর এবং ১০ নম্বর পদের (পিও-ডাক্তার) ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া ফি

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd/) ভিজিট করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের ২০০ টাকা ফি প্রদান করতে হবে। তবে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি মাত্র ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের শেষ সময়

অনলাইনে আবেদন করার শেষ সময় ২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে আবেদনপত্র সফলভাবে সাবমিট করার পর ফি জমা দেওয়ার জন্য প্রার্থীরা ২৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পাবেন।

যারা ব্যাংকিং সেক্টরে একটি সম্মানজনক পেশা গড়তে চান, তারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে পারেন।

Ad 300x250

সম্পর্কিত