স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে এক চালককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে দেশব্যাপী নতুন আন্দোলনের ডাক দিয়েছেন প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজবিরোধী আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।
ডা. শফিকুর রহমান লেখেন, চাঁদার সংস্কৃতিকে বর্তমানে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে যেন চাঁদা না দেওয়াই বড় অপরাধ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সবার ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে?’ জামায়াত আমির জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করার লড়াইয়ে নামার আহ্বান জানান।
এদিকে, যাত্রাবাড়ী-চিটাগাং রোড এলাকায় লেগুনা চালক নুরে আলম ওরফে খায়রুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় পৃথক বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিভিন্ন সংস্থার নাম ভাঙিয়ে গণপরিবহন থেকে অর্থ আদায়ের বিষয়টি রাষ্ট্র ও প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি জানান, গত ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে চাঁদা দিতে অস্বীকৃতি বা স্ট্যান্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চালক খায়রুলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। নিহত খায়রুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জামায়াতের পক্ষ থেকে অবিলম্বে নিহতের অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং দেশব্যাপী চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না করার সুযোগ নিয়ে বর্তমান বিএনপি সরকার জনগণের ওপর চড়াও হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
৪ ঘণ্টা আগে
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হবে।
৭ ঘণ্টা আগে
নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো ভেঙে স্থানীয় সংসদ সদস্যের বেশ কয়েক সঙ্গী নদীতে পড়ে গেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ডিমলা ইউনিয়নের নটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
পদত্যাগ করা মেহেদী হাসান রিংকু উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং ইবনে হাসান দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১১ আগস্ট ২০২৬