স্ট্রিম প্রতিবেদক

স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন ও ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
গতকাল রোববার (২০ জুলাই) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত শুক্রবার (১৮ জুলাই) ঢাকার ২০টি কেন্দ্রে চিকিৎসকদের জন্য এ বিশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় তিন হাজার পদের বিপরীতে ৪১ হাজার ২৫ জন প্রার্থী অংশ নেন।
গত বুধবার (১৬ জুলাই) পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

.png)

‘থমসন ফাউন্ডেশন ইয়াং জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। তরুণ সাংবাদিকদের অনুসন্ধানী ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে এই পুরস্কার আয়োজন করা হয়।
০৭ আগস্ট ২০২৬
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
সব দক্ষতা একসঙ্গে শেখার চেষ্টা করবেন না। এতে কোনো কিছুই ভালোভাবে শেখা হবে না। প্রথমে নিজের আগ্রহের একটি ক্ষেত্র বেছে নিন। তারপর প্রতিদিন অন্তত এক ঘণ্টা সময় দিন।
০১ জুলাই ২০২৬
আপনি যদি শিক্ষার্থী হন এবং কম পুঁজিতে কিছু শুরু করতে চান, তাহলে এই ১০টি আইডিয়া আপনার জন্য হতে পারে ভালো একটি শুরু।
২৬ জুন ২০২৬