৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল: শ্রুতিলেখকের আবেদন ১০ মার্চের মধ্যে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৩২
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল। বাসস থেকে নেওয়া ছবি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ এপ্রিল ২০২৬ থেকে এই লিখিত পরীক্ষা শুরু হবে। বুধবার পিএসসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যাদের লিখিত পরীক্ষায় ‘শ্রুতিলেখক’ প্রয়োজন, তাদের আগামী ১০ মার্চের মধ্যে আবেদন করতে হবে। কমিশন নিজস্ব উদ্যোগে অনুমোদিত শ্রুতিলেখক সরবরাহ করবে। নির্ধারিত সময়ের পর আবেদন করলে শ্রুতিলেখক নিয়োগ করা সম্ভব হবে না।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডারের ৩৯৫টিসহ মোট ২ হাজার ১৫০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

শ্রুতিলেখকের জন্য আবেদনের নিয়মাবলি:

যেসব প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন, তাদের আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা—এই ঠিকানায় আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে যা লাগবে:

১. অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি।

২. ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি।

৩. প্রতিবন্ধিতার স্বপক্ষে সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত সনদ/সুবর্ণ নাগরিক সনদ

৪. প্রতিবন্ধিতার স্বপক্ষে সিভিল সার্জন বা বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নপত্র।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত