স্ট্রিম ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ওমান। তবে এই যুদ্ধবিরতি যেন স্থায়ী করারও আহ্বান জানিয়েছে দেশটি। খবর আল জাজিরার।
এর আগে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুক্তিবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে, যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে।
যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে জানিয়েছে তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘোষণা করছি– ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।’
এমন ঘোষণা আসার পর ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে বলা হয়েছে, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানায় এবং ‘যুদ্ধ বন্ধের আহ্বানকারী পাকিস্তান ও সব পক্ষের প্রচেষ্টার’ প্রশংসা করে।
মন্ত্রণালয় আরও বলেছে, ‘আমরা এমন সমাধান খুঁজে বের করার জন্য এখনই প্রচেষ্টা জোরদার করার গুরুত্বের ওপর জোর দিচ্ছি, যা সংকটকে গোড়া থেকে নির্মূল করতে এবং এই অঞ্চলে যুদ্ধ ও সংঘাতের অবস্থার স্থায়ী অবসান ঘটাতে পারে।’
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে মিশর, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও জাপানসহ একাধিক দেশ। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভোন মেওয়েংকাং এই সংঘাতের সব পক্ষকে সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং কূটনীতিকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা সাংবাদিকদের বলেছেন যে, টোকিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির খবরকে একটি ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানাচ্ছে এবং একটি ‘চূড়ান্ত চুক্তির’ অপেক্ষায় রয়েছে।
এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপটি ‘আলোচনা, কূটনীতি এবং গঠনমূলক সংলাপের পথ প্রশস্ত করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ, যা অবশ্যই কাজে লাগাতে হবে’।

ইরানের সামরিক স্থাপনাগুলোতে সোমবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ডের দাবি, হামলার জবাবে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাঁরা। ইরান যুদ্ধ স্থায়ী বন্ধে চলমান আলোচনার মধ্যেই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার সর্বশেষ ঘটনা এটি। খবর রয়টার্সের
২ ঘণ্টা আগে
গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। দেশটির বাহিনী লিতানি নদী পেরিয়ে এখন নাবাতিয়েহ শহরের উপকণ্ঠে পৌঁছে গেছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেউফোর্ট দুর্গও তাদের নিয়ন্ত্রণে এসেছে।
৪ ঘণ্টা আগে
মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে খনিতে ব্যবহারের জন্য মজুত রাখা বিস্ফোরক গুদামে বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। রোববার (৩১ মে) চীন সীমান্তের কাছে নামখাম টাউনশিপের কাউংটুপ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তির সম্ভবনা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল ও ইমেজকে চরম বিপাকে ফেলেছে।
১৭ ঘণ্টা আগে