হরমুজ যুক্তরাষ্ট্রের ভূখণ্ড, ট্রাম্পের দাবিকে ‘কৌতুক’ বলছে গণমাধ্যম

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৩: ০৭
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে হরমুজকে নিজেদের ভূখণ্ড দাবি করব।’

গত ১২ জুলাই ট্রাম্প নিজেকে হরমুজের ‘অভিভাবক’ দাবি করেন। তিনি জানান, প্রণালিকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে এবং অন্যদের চলাচলে নিরাপত্তা দেবে। তবে বিনিময়ে অন্যান্য দেশকে ২০ শতাংশ ফি বা কর আদায় করতে হবে।

তবে মার্কিন গণমাধ্যমগুলো দাবি করছে, হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার পরিকল্পনা নিছক ‘কৌতুক’ করে বলছেন ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সাংবাদিক ব্রায়ান শোয়ার্টজ জানিয়েছেন, যুদ্ধ শেষে হরমুজ দখলের বিষয়ে ট্রাম্প ও তাঁর উপদেষ্টাদের কোনো বৈঠকই হয়নি।

এদিকে, ট্রাম্পের এই দাবির জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিভাবাদি বিবৃতিতে বলেন, ‘একমাত্র আমরাই হরমুজ বন্ধ বা খোলার ক্ষমতা রাখি। যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধে পরাজয় অস্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত ইরান হরমুজে অবরোধ রাখবে।’

তিনি আরও বলেন, ‘কোনো একটি টুইট, বিমানবাহী রণতরী, নির্বাহী আদেশ কিংবা নির্বাচনী বক্তব্যের মাধ্যমে হরমুজ দখল করা সম্ভব নয়। ইরান হুমকিকে ভয় পায় না কিংবা সামরিক ক্ষমতার প্রদর্শনীতে ভীত হয় না।’

তবে মার্কিন গণমাধ্যমগুলো দাবি করছে, হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা নিছকই রসিকতা করে বলছেন ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সাংবাদিক ব্রায়ান শোয়ার্টজ জানিয়েছেন, যুদ্ধ শেষে হরমুজ দখলের বিষয়ে ট্রাম্প ও তাঁর উপদেষ্টাদের কোনো বৈঠকই হয়নি।

তথ্যসূত্র: সিএনএন

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

হরমুজ যুক্তরাষ্ট্রের ভূখণ্ড, ট্রাম্পের দাবিকে ‘কৌতুক’ বলছে গণমাধ্যম