গ্যাসের দাম চড়লেও ক্ষমা চাইবেন না ‘যুদ্ধবাজ’ ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

নিউইয়র্কের গার্ডেন সিটিতে অবস্থিত ডেভিড ম্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিএনএন

ইরানে সামরিক হামলা চালানোর পর থেকেই যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বাড়ছে। তবে নাগরিকদের এই বাড়তি খরচের জন্য কখনো ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের ডেভিড ম্যাক ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘জ্বালানির জন্য সামান্য কিছু বেশি অর্থ দিতে হচ্ছে এটা ঠিক। মনে রাখবেন, আপনারা তা করছেন যাতে চরম দুষ্টু ও বিশ্বের প্রধান সন্ত্রাসী পৃষ্ঠপোষক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে আটকাতে পারেন।’

ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত সঠিক দাবি করে ট্রাম্প বলেন, ‘গ্যাসের দাম ৪ ডলারে পৌঁছেছে, এটি ঠিক আছে। আমি কখনোই ক্ষমা চাইব না, কারণ সঠিক কাজই করেছি।’

তবে ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের বিদায়ী প্রেস সচিব ক্যারোলিন লিভিট সাংবাদিকদের জানিয়েছিলেন, তেলের দাম কম রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা—দুটিই প্রেসিডেন্টের কাছে সমান গুরুত্বপূর্ণ।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) হিসাব অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন সাধারণ পেট্রোলের গড় দাম দাঁড়িয়েছে ৪ দশমিক ০৭ ডলার, যা এক মাস আগে ৩ দশমিক ৮৫ ডলার এবং এক বছর আগে ৩ দশমিক ১৬ ডলার ছিল।

পুরো যুদ্ধজুড়ে ট্রাম্প দাবি করে আসছেন যে ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে তেলের অতিরিক্ত দাম দেওয়াটা খুবই সামান্য মূল্য। তবে সিএনএন-এর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রায় ৭৪ শতাংশ আমেরিকান নাগরিক মনে করেন মার্কিন সৈন্যদের প্রাণহানি এবং সরকারের ওপর অতিরিক্ত আর্থিক বোঝার বিবেচনায় এই যুদ্ধ কোনোভাবেই যুক্তিযুক্ত বা অর্থবহ নয়।

তথ্যসূত্র: সিএনএন

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

গ্যাসের দাম চড়লেও ক্ষমা চাইবেন না ‘যুদ্ধবাজ’ ট্রাম্প