২২৮ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া শুরুতেই খেল ধাক্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

ক্যাচ ধরতে গিয়ে মুখ থুবড়ে পরা ট্রাভিস হেডের দশাই যেনো পুরো অস্ট্রেলিয়া দলের। সংগৃহীত ছবি

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ সেশনের শুরুতে বাউন্সার ও সুইং সামলে লড়াই চালান। তবে ১৭০ বলে ৪৬ রানের জুটি গড়ার পর জশ হ্যাজলউডের বলে ১৪ রানে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন হাসান মাহমুদ।

হাসান আউট হওয়ার পর ক্রিজে এসে মিরাজের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তাইজুল ইসলাম। হ্যাজলউডকে ছক্কা মারার পর গালিতে থাকা ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান মিরাজ। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে সিঙ্গেল নিয়ে দলীয় লিড দুই শ পার করানোর পাশাপাশি নিজের টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটি তুলে নেন এই অলরাউন্ডার।

১৫৪ বলে ৬৫ রান করা মিরাজকে আউট করে টেস্ট ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন হ্যাজলউড। ইনিংসের শেষ দিকে তাসকিন কামিন্সকে ছক্কা হাঁকান এবং এবাদত হোসেন নাথান লায়নকে ডিপ মিড-উইকেটে গ্যালারিতে পাঠান। তবে হ্যাজলউডের বলে কেরি ক্যাচ ধরলে ৭ রান করা এবাদতের বিদায়ের মাধ্যমে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায়। তাসকিন ৩১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া (১ম ইনিংস): ১৯৮/১০ (স্মিথ ৭১; হাসান ৬/৫৫)

বাংলাদেশ (১ম ইনিংস): ৪২৬/১০ (তানজিদ ১০১, শান্ত ৮৪, মিরাজ ৬৫; স্টার্ক ২/৭৯, হ্যাজলউড ৬/৮৯)

অস্ট্রেলিয়া (২য় ইনিংস): ১২/১ (লাবুশেন ৭*, হাসান ১/৩)

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

২২৮ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া শুরুতেই খেল ধাক্কা