স্ট্রিম প্রতিবেদক

শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পূর্ববর্তী টানা ১৫ বছর দিনটি রাষ্ট্রীয়ভাবে ও ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালিত হয়। গণঅভ্যুত্থান-পরবর্তী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দিবসটির রাষ্ট্রীয় মর্যাদা ও সরকারি ছুটি বাতিল করে। ফলে ২০২৪ ও ২০২৫ সালে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন বন্ধ ছিল।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে গঠিত বিএনপি সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে। ফলে এবারো দিনটিতে কোনো রাষ্ট্রীয় কর্মসূচি থাকছে না।
১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেদিন ভোরবেলা ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে শাহাদাতবরণ করেন তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে– মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল প্রমুখ। তবে প্রবাসে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
বর্তমানে শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতারা ভারতসহ বিভিন্ন দেশে পলাতক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে শনিবার আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে ফেসবুকে কেউ কেউ ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দিয়েছেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধেও কোনো কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছেন না দলীয় নেতাকর্মীরা। গণঅভ্যুত্থানের বছর ২০২৪ সালেও সেখানে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ব্যানারে স্বল্প পরিসরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতের কর্মসূচি পালন করা হয়েছিল। তবে ওই বছরের সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢোকার সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
টুঙ্গিপাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তা নিয়েছে প্রশাসন। বঙ্গবন্ধুর সমাধি, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনাসহ জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ এবং পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, সেজন্য পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক থাকবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৫ ঘণ্টা আগে
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে দুই-একদিনের মধ্যে। সংগঠনের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ শীর্ষ কয়েকজন নেতাকে এরই মধ্যে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ডেকে বিদায় দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়া একেবারেই অনুচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মানবে না।
১৩ আগস্ট ২০২৬