স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সহযোগীদের জানিয়েছেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে তিনি আগ্রহী। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের সিদ্ধান্তে কৌশলগত এই জলপথে তেহরানের নিয়ন্ত্রণ দীর্ঘায়িত হতে পারে। একই সঙ্গে প্রণালিটি চালুর প্রক্রিয়া ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ট্রাম্প ও তাঁর সহযোগীদের মূল্যায়ন অনুযায়ী, জোর করে হরমুজ প্রণালি খুলতে গেলে যুদ্ধ নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে যেতে পারে।
কর্মকর্তারা জানান, এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বর্তমান লক্ষ্য ইরানের নৌ সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র মজুত ধ্বংস করা। এরপর কূটনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে অবাধ বাণিজ্য নিশ্চিত করতে বাধ্য করার পরিকল্পনা রয়েছে। এই কৌশল ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইউরোপ ও উপসাগরীয় মিত্রদের ওপর চাপ বাড়াবে, যাতে তারা প্রণালিটি চালুর উদ্যোগে নেতৃত্ব দেয়।
কর্মকর্তাদের মতে, প্রয়োজনে সামরিক বিকল্প এখনও ট্রাম্পের সামনে খোলা থাকলেও আপাতত তিনি সেগুলোকে অগ্রাধিকার দিচ্ছেন না।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে