স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান কোনো টোল আরোপ করতে পারবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নিজেই এ ধরনের টোল আরোপ করতে পারে। খবর আলজাজিরার।
শনিবার (২০ জুন) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির ৬০ দিন হরমুজ প্রণালিতে কোনো টোল থাকবে না। ৬০ দিনের মেয়াদ শেষ হওয়ার পরও টোল আরোপ করা হবে না। যদি না তা যুক্তরাষ্ট্রের স্বার্থে এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে আরোপ করা হয়।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি হামলা চালালে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্ববাজারে জ্বালানির প্রায় দ্বিগুণ হয়।
পরবর্তীতে প্রণালিটিতে জাহাজ চলাচলে টোল আরোপ করবে বলে জানায় ইরান। যুদ্ধাবস্থায় কিছু জাহাজ টোল দিয়ে পার বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে।
যদিও যুক্তরাষ্ট্র প্রথম থেকে টোল আদায়ের বিরোধিতা করে আসছে। ইরানকে টোল আদায় করতে দেওয়া হবে না বলে ট্রাম্প একাধিকবার ঘোষণাও দিয়েছেন। তবে ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের আগের দাবির বিপরীত।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ঘিরেও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই স্মারকের আওতায় হরমুজ প্রণালি ৬০ দিনের জন্য উন্মুক্ত রাখা এবং এ সময়ে কোনো ধরনের টোল আদায় না করার কথা বলা হয়েছে।
তবে এমওইউ-এর শর্ত ভেঙে ইসরায়েল লেবাননে হামলা চালানোয় শনিবার ইরানের যৌথ সামরিক কমান্ড হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল অব্যাহত রয়েছে দাবি করলেও এর নিয়ন্ত্রণ আসলে কার হাতে তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। এর মধ্যে ট্রাম্প এই মন্তব্য করলেন।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে