স্ট্রিম ডেস্ক

ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়নের আইনসভা (ইউরোপীয় পার্লামেন্ট)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হুমকির মুখে সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির অনুমোদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে স্থগিত করে তারা।
ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্ন্ড ল্যাঞ্জ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চুক্তির সব কাজ বন্ধ থাকবে। তিনি লেখেন, ‘টার্নবেরি চুক্তির আইনি বাস্তবায়নের কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আমাদের আলোচক দল।’
বার্ন্ড ল্যাঞ্জ জোর দিয়ে বলেন, পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার আগে মার্কিন শুল্ক নীতির বিষয়ে পূর্ণ স্পষ্টতা এবং আইনি নিশ্চয়তা প্রয়োজন।
এই স্থবিরতার মূল কারণ হলো ট্রাম্পের নতুন শুল্ক নীতি। মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করার পর তিনি তাঁর ঘোষিত ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেন। সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর যেসব দেশ ‘খেলা দেখাচ্ছে’ (সুযোগ নিচ্ছে), তাদের ওপর আরও কঠোর শুল্ক আরোপ করা হবে।
এরই প্রতিক্রিয়ায় ইউরোপীয় পার্লামেন্ট এই কঠোর অবস্থান নিল। ইইউ কর্মকর্তারা মনে করছেন, ট্রাম্পের এই অস্থির শুল্ক নীতির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আইনি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো চুক্তিতে সই করা ইউরোপের অর্থনৈতিক স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
গত জুলাইয়ে স্বাক্ষরিত টার্নবেরি চুক্তির অধীনে ইউরোপীয় পণ্যে ১৫ শতাংশ শুল্ক রাখার বিনিময়ে ইইউ যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ট্রাম্পের নতুন ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক ঘোষণার ফলে এই চুক্তির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাম্পের এই সিদ্ধান্তে আটলান্টিক মহাসাগরের দুই তীরের বাণিজ্য সম্পর্ক এখন গভীর সংকটের মুখে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে