স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ মার্কিন শান্তি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করার প্রেক্ষিতে তিনি একথা বলেন। তাঁর এই মন্তব্যের পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গাফিবাফ বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক বাহিনী যেকোনো আগ্রাসী শক্তিকে ‘উচিত শিক্ষা দিতে’ প্রস্তুত রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মঙ্গলবার (১২ মে) জানান, ইরানের সম্ভাব্য হামলা থেকে সংযুক্ত আরব আমিরাতকে সুরক্ষা দিতে ইসরায়েল সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি ও সামরিক কর্মী পাঠিয়েছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ককে আরও স্পষ্ট করেছে, যা ইরান যুদ্ধকে কেন্দ্র করে আরও জোরদার হয়েছে।
এদিকে ইরান যুদ্ধের আর্থিক ব্যয়ও দ্রুত বেড়ে চলেছে। পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট মঙ্গলবার এক সাক্ষাৎকারে জানান, এখন পর্যন্ত এই যুদ্ধের ব্যয় দাঁড়িয়েছে ২৯ বিলিয়ন ডলারে। গত মাসে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, ব্যয়ের পরিমাণ ছিল ২৫ বিলিয়ন ডলার। তবে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নের সঙ্গে পরিচিত কর্মকর্তারা সে সময়ই ইঙ্গিত দিয়েছিলেন, যুদ্ধের প্রকৃত ব্যয় সম্ভবত ইতোমধ্যেই প্রায় ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।
পাকিস্তানের সমঝোতায় গত ৭ এপ্রিল থেকে যুদ্ধবিরতিতে আছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মধ্যে চুক্তি নিয়ে কয়েক দফায় আলোচনার কথা হলেও দুটি দেশের কেউই এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে