স্ট্রিম ডেস্ক

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে ইরান হরমুজ প্রণালির ওপর অবরোধ তুলে নেবে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। পাকিস্তানের মাধ্যমে এ-সংক্রান্ত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন। খবর আল-জাজিরা
নাম না প্রকাশের শর্তে ইরানি ওই কর্মকর্তা বলেন, প্রস্তাবটি কার্যকর হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এটি কার্যকর হলেই কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী ধাপে এগোবে।
তাঁর ভাষায়, পারমাণবিক ইস্যুকে আলোচনার শেষ ধাপে সরিয়ে নেওয়া একটি কৌশলগত পরিবর্তন, যা সামগ্রিকভাবে সমঝোতায় পৌঁছাতে সহায়ক হতে পারে।
তিনি জানান, এই কাঠামোর অধীনে জটিল পারমাণবিক বিষয়গুলো শেষ ধাপে আলোচনা করা হবে, যাতে আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করা যায়।
রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, এই নতুন পরিকল্পনা একটি আনুষ্ঠানিক প্রস্তাবের মাধ্যমে ঠিক করা হয়েছে। প্রস্তাবটি মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, একটি সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতে আর ইরানে হামলা করবে না- এমন শর্তে চুক্তি করতে হবে। এর বদলে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেবে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে